IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> দুই ভাইসহ হেফাজতের আমির গ্রেফতার

দুই ভাইসহ হেফাজতের আমির গ্রেফতার

ধূমকেতু নিউজ ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলা হেফাজতের আমির ও ওলামা পরিষদের সভাপতি মুফতি মাওলানা মো. এমদাদুল্লাহ ওরফে এমদাদুল হককে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার দুই ভাইকেও গ্রেফতার করা হয়।

সোমবার জেলা পুলিশের এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতার মুফতি মাওলানা মো. এমদাদুল্লাহ ওরফে এমদাদুল হকের দুভাই হলেন— মো. আশরাফুল ইসলাম (৪০) ও মোহাম্মদ আলী (৪৮)।

মুফতি মাওলানা মো. এমদাদুল হক কালিয়াকৈরের চন্দ্রা দারুম-উলুম মাহমুদনগর মাদ্রাসার প্রিন্সিপাল ও কালিয়াকৈর ওলামা পরিষদের সভাপতি তার ভাই মো. আশরাফুল ইসলাম চন্দ্রা দারুম-উলুম মাহমুদনগর মাদ্রাসার আরবি প্রভাষক।

গাজীপুর জেলা পুলিশের (কালিয়াকৈর-শ্রীপুর জোনের) অতিরিক্ত পুলিশ সুপার মো. আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হককে গ্রেফতারের প্রতিবাদে কিছু দুষ্কৃতকারী কালিয়াকৈর থানাধীন চন্দ্রা টু কালামপুরগামী রোডে চন্দ্রার সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডে একত্রিত হয়ে ধংসাত্মক কার্যক্রম চালাতে পারে।

এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাত সোয়া ১২টার দিকে গাজীপুর জেলা পুলিশের একটি দল কালিয়াকৈর থানাধীন কালামপুরে উপস্থিত হলে ৩৫-৪০ জন দুষ্কৃতকারী পুলিশকে লক্ষ্য করে অতর্কিতভাবে কয়েকটি ককটেল নিক্ষেপ করে।

এতে তিন পুলিশ সদস্য আহত হন এবং আত্মরক্ষার্থে পুলিশ কয়েক রাউন্ড শটগানের গুলি করে। আহত পুলিশ সদস্যদের কালিয়াকৈর উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তবে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় এসআই মোর্শেদ আলী মোল্লা বাদী হয়ে কালিয়াকৈর থানা মামলা রজু করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31