IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> নগর-গ্রাম >> করোনা মুক্ত মহাদেবপুর গড়তে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

করোনা মুক্ত মহাদেবপুর গড়তে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : সারাদেশে অস্থির হয়ে ওঠা করোনা ভাইরাসে শঙ্কিত হয়ে পরেছে সাধারণ মানুষ। মহাদেবপুরেও দিনদিন বেড়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। ইতিমধ্যে মহাদেবপুর উপজেলা পরিষদের সমাজসেবা দপ্তরের চারজন স্টাফ করোনা আক্তান্ত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এমন দুঃসময়ে মহাদেবপুরবাসীর পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন। তার নেতৃত্বে চলছে করোনাভাইরাস প্রতিরোধে প্রচারণা, সচেতনতা বাড়ানো এবং আবশ্যিক ভাবে মাস্কের ব্যবহার ও বিনামূল্যে মাস্ক বিতরণ।

উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে “ওয়ার্ড করোনা প্রতিরোধ টীম” গঠন করা হয়েছে। যে টীমে আছেন প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের ১০ জন করে শিক্ষক, আছেন সংশ্লিষ্ট ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অর্থাৎ প্রতিটি ইউনিয়নে ৯ টি টীমে মোট ৯০ জন শিক্ষক এবং উপজেলায় ১০ টি ইউনিয়নের ৯০ টি টীমে মোট ৯০০ জন শিক্ষক। তারা যাচ্ছেন মসজিদে মসজিদে, পাড়ায় পাড়ায়, মানুষদের সচেতন করার জন্য পাশাপাশি উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর সহযোগিতায় মাস্ক বিতরণ করছেন। উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ তা সমন্বয় করছেন, ১০ জন ট্যাগ অফিসার নিয়মিত মনিটরিং এবং তদারকি করছেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন কুমার রায় তা সুপারভাইজ করছেন এবং নিয়মিত রিপোর্ট প্রদান করছেন তাকে।

তিনি আরো জানান, আমরা চেষ্টা করছি, শুধু আপনাদের আন্তরিক সহযোগিতা কাম্য। করোনা পরিস্থিতি উল্লেখ করে তিনি জানান, উপজেলা পরিষদের সমাজসেবা দপ্তরের চারজন স্টাফ করোনা আক্রান্ত যার মধ্যে একজন বগুড়ায় হসপিটালাইজড। ঝুঁকি নিয়েই আমরা কাজ করছি আপনাদের সুরক্ষার জন্য। “আসুন নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি” করোনামুক্ত মহাদেবপুর গড়ি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31