IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মাইক্রোবাস-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মাইক্রোবাস-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ধূমকেতু নিউজ ডেস্ক : জয়পুরহাটের পাঁচবিবিতে শ্রমিক বহনকারী মাইক্রোবাসের সাথে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (৪৮) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা আরও ৭ ধানাকাটা শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে জয়পুরহাটের পাঁচবিবির উপজেলার জিয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম নীলফামারীর ডোমার উপজেলার মির্জাগঞ্জ গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।

আহতরা সবাই নিলফামারীর ডোমার উপজেলার মির্জাগঞ্জ গ্রামের বাসিন্দা। ওই গ্রামের আমির উদ্দিনের ছেলে রফিকুল (৪৪), আবুল কাশেমের ছেলে নুরু হক (৫০), মনির উদ্দিনের ছেলে দুলাল উদ্দিন (৩৫), নূর হোসেনের ছেলে সুরুজ্জামান (২৫), আব্দুল হকের ছেলে জিয়াউল হোসেন (৩৫), আব্দুল হান্নানের ছেলে খালেক (৪০) ও আয়েন উদ্দিনের ছেলে নয়ন (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও মাইক্রোবাসের যাত্রীরা জানান, ডোমার উপজেলার মির্জাগঞ্জ এলাকা থেকে একটি মাইক্রেবাসে ১৩ জন শ্রমিক নওগাঁর আত্রাই উপজেলায় ধান কাটার উদ্দেশে যাওয়ার সময় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জিয়ার মোড় এলাকায় দুর্ঘটনার শিকার হয়। এ সময় হিলিগামী বালু বোঝাই একটি ট্রাক্টর শ্রমিক বহনকারী মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই রবিউল ইসলাম মারা যান। এ সময় বাসে থাকা চালকসহ ৭ জন গুরুতর আহত হয়। আহতদেন দ্রুত উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে আহত ৭ জনের মধ্যে নুরু হক (৫০), সুরুজ্জামান (২৫) ও নয়ন (৩৫) এই তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জয়পুরহাট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ জানান, তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

দুর্ঘটনার খবর নিশ্চিত করে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা মিলে আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে। পলাতক ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31