IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> নগর-গ্রাম >> ভারত থেকে আসা ৪০৬ মেট্রিকটন চাল নেয়নি খাদ্য বিভাগ

ভারত থেকে আসা ৪০৬ মেট্রিকটন চাল নেয়নি খাদ্য বিভাগ

ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : ভারত থেকে রেলপথে স্থলবন্দর দিয়ে বগুড়ার আদমদীঘির সান্তাহারে সরকারিভাবে ২০ হাজার মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। চলতি মাসেই আমদানি করা এসব চালের (৭ ওয়াগনে আসা ৪০৬ মেট্রিকটন) গুণগতমান নিয়ে সমস্যার কারণে চাল নেওয়া বিরত রয়েছে খাদ্য বিভাগ। বর্তমানে এসব চাল তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, দেশে চালের বাজার স্থিতিশীল রাখতে ভারত থেকে সরকারি (জি-টু-জি) উদ্যোগে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে রেলপথে সান্তাহারে প্রায় ২০ হাজার মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। ইতিমধ্যে সরকারিভাবে আনা এসব চালের ১০ হাজার মেট্রিক টন চাল বগুড়ার সান্তাহারে অবস্থিত আঞ্চলিক খাদ্যগুদামে নেওয়া হয়েছে। কিন্তু রেলপথে আসা ট্রেনের ৭ ওয়াগনে (৪০৬ মেট্রিকটন চাল) বিবর্ণ রঙয়ের হওয়ায় চাল নিতে অসম্মতি জানিয়েছে খাদ্য বিভাগ। গত চার-পাঁচ দিন ধরে এসব চালের ওয়াগনগুলো সান্তাহার জংশন স্টেশনের মালগুদাম এলাকায় একটি ও কলেজ রোডে ছয়টি রাখা হয়েছে। এসব চালের গুণগতমান পরীক্ষা-নিরীক্ষার জন্য ২০ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চালগুলো পরিক্ষা-নিরিক্ষার পর সীদ্ধান্ত নিবে খাদ্য বিভাগ।

উপজেলার সান্তাহার আঞ্চলিক খাদ্যগুদামের ব্যবস্থপক দুলাল উদ্দিন খান বলেন, যেসব চাল খালাস করা হয়নি সেসব চাল নষ্ট নয়। সাত ওয়াগনে রাখা ৪০৬ মেট্রিকটন চালগুলোর গুণগত মান নিয়ে সমস্যার কারণে তদন্ত হচ্ছে। এগুলোর মধ্যে যেসব চালের সমস্যা রয়েছে সেগুলো ভারতীয় প্রতিনিধি দলকে বুঝে দেওয়া হবে এবং বাঁকি চালগুলো নেওয়া হবে।

বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন, আমরা প্রাথমিক ভাবে পরীক্ষাকালে ভারত থেকে আসা চালগুলোর মধ্যে কিছু বস্তায় বির্বণ দানার চাল বেশি পেয়েছি। এখন পরীক্ষা-নিরিক্ষা চলছে, ভালো চালগুলো নেওয়া হবে আর খারাপ চালগুলো ঠিকাদারের মাধ্যমে ফেরত পাঠানো হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31