IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে ঈদ উপলক্ষে ১৩৪৬০ পরিবার পাচ্ছে ভিজিএফ সহায়তা

নিয়ামতপুরে ঈদ উপলক্ষে ১৩৪৬০ পরিবার পাচ্ছে ভিজিএফ সহায়তা

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে বিভিন্ন পেশায় কাজ হারানো ১৩ হাজার ৪শ ৬০ পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ শুরু করেছে।

তারই অংশ হিসাবে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় কেই সাথে উদ্বোধন করা হয় সেই নগদ অর্থ সহায়তা।

উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদে কয়েকটি দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা বিতরণের মাধ্যমে রোববার (২ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ এই কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন, শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাহারুল ইসলাম বুলু, উপজেলা সমাজসেবা অফিসার আরিফ্জ্জুামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তরিকুল ইসলাম, শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদ সচিব মাইনুল ইসলাম।

ঈদ-উল-ফিতর উপলক্ষে এই দফায় উপজেলার আটটি ইউনিয়নে ১৩ হাজার ৪শ ৬০টি পরিবারকে ৪শ ৫০ টাকা করে মোট ৬০ লক্ষ ৫৭ হাজার টাকা ঈদ উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, দরিদ্র ও অসহায় পরিবারগুলোর তালিকা প্রণয়নের কাজ ইউনিয়ন পর্যায় থেকে করা হয়েছে । তালিকায় নাম অন্তর্ভুক্তে ১২টি শর্ত দেয়া হয়েছে। এর বাইরে কেউ এ সুবিধা পাবেন না। উপজেলার ৮ টি ইউনিয়ন থেকে ১৩ হাজার ৪শ ৬০ পরিবারে তালিকাভুক্ত করা হয়েছে। সকলকে ৪শ ৫০ টাকা করে মোট ৬০ লাখ ৫৭ হাজার টাকা বিতরণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা জানান, সরকারি নির্দেশনা মোতাবেক তালিকা প্রণয়ন করতে বলা হয়েছে। দ্রুত সকল সুবিধাভোগীদের মাঝে ভিজিএফ’র এ নগদ টাকা বিতরণ করা হবে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ বলেন, সরকারি সাহায্যের এই টাকা নগদে উপকারভোগীদের হাতে দেওয়া হবে, বাড়তি কোনও খরচ লাগছে না। ‘কোভিডের এই সময়ে উন্নত বিশ্বও যেখানে এ রকম আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে না, সেখানে আমাদের প্রধানমন্ত্রী দরিদ্র এবং কাজ হারানো মানুষের পাশে দাঁড়াতেই সবচেয়ে বেশি উদ্যোগী। এখানেই আমাদের প্রধানমন্ত্রীর দূরদর্শীতা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31