IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও নারী কেলেঙ্কারির অভিযোগ

ধামইরহাটে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও নারী কেলেঙ্কারির অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে অর্থ আত্মসাৎ ও নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে তাদের অভিভাবকগণ স্থানীয় প্রেসক্লাবে দুঃশ্চরিত্র ওই অধ্যক্ষের অপসারণ দাবী করে সংবাদ সম্মেলন করেছেন।

৮ মে দুপুর সাড়ে ১২ টায় ধামইরহাট উপজেলা প্রেসক্লাবে অভিভাবক ও ইউপি সদস্য ওবায়দুল হোসেন ও অভিভাবক আতাউর রহমান বাবু লিখিত বক্তব্যে বলেন, ‘উপজেলার জাহানপুর ইউনিয়নে মঙ্গলবাড়ী বাজারে অবস্থিত ‘শহীদ আব্দুল জব্বার মঙ্গলবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজ’ এর অধ্যক্ষ আবুল কালাম আজাদ বিদ্যালয়ের ৩০টি অর্ধশত বর্ষী গাছ বিক্রয় করে অর্থ আত্মসাৎ, সমাজবিজ্ঞান পদে ২য় বার শিক্ষক নিয়োগ, এমপিওভুক্ত শিক্ষককে চাকুরিচ্যুত, বিদ্যালয়ের নামে ২২ বিঘা জমির অর্থ ও শিক্ষার্থীদের অনুপস্থিতি বাবদ শিক্ষার্থী প্রতি জরিমানার ১০ টাকা আত্মসাৎ এবং চলতি বছরে ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগ তোলেন অভিভাবকরা।

ইতিপূর্বে দীর্ঘদিন চাকুরিচ্যুতও ছিলেন তিনি। অধ্যক্ষ ও সহকারী প্রধান শিক্ষিকার অনৈতিক সম্পর্কের কারণে কোমলমতি শিক্ষার্থীরা আর স্কুলে যেতে চায়না বলে অভিভাবকরা জানান। ভুক্তভোগীরা অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও সহকারী প্রধান শিক্ষিকা সুমাইয়া উম্মে সামছি’র অপসারণ দাবী করেন।

এ বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, ‘২০১৫ সালে শহীদ আব্দুল জব্বার মঙ্গলবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি কলেজ হিসেবে অনুমোদন পেয়েছে, আমার বিরুদ্ধে যে নারী কেলেঙ্কারীসহ অন্যান্য অভিযোগ উঠেছে বা টিভিতে প্রচার হয়েছে সেগুলোকে আমি চ্যালেঞ্জ করে জয়পুরহাট বিজ্ঞ আদালতে ৫৩/২০২১ নম্বর মামলা দায়ের করেছি, আমার বিরুদ্ধে যা অভিযোগ করা হচ্ছে তা সবই মিথ্যা, আদালতেই সবকিছুর সমাধান হবে, আর যারা অভিযোগ করেছে তারা কমিটির কেউ নয়।’

ভুক্তভোগী সম্মেলনকারীগণ অধ্যক্ষ আবুল কালাম আজাদের বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং অন্যান্য অভিযোগকারী অভিভাবকদের সাথে শ্রীঘ্রই মানববন্ধন করবেন বলে জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31