ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধামইরহাট এপি’র আয়োজনে আইডিভুক্ত শিশুদের মাঝে নতুন বছরের উপহার প্রদান করা হয়েছে।
বুধবার ২৬ মে বেলা সাড়ে ১১ টায় ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে এপি’র ম্যানেজার বিমল কুমার রুরামের সভাপতিত্বে ৩৪৬ জন শিশুকে ১টি বিছানার চাদর ও ২টি করে বালিশের কভার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আজাহার আলী মন্ডল।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওয়ার্ল্ড ভিশনের শিশু সুরক্ষা কর্মকর্তা মানুয়েল বৈদ্য, জুনিয়র প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেন, স্পন্সরশীপ কাষ্টমার অফিসার লুজি মুখী, সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ বক্তব্য রাখেন।
পরে সামাজিক দূরত্ব বজায় রেখে সকলকে নতুন এইসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।


