IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বদলগাছীতে ট্রাক ড্রাইভারের রহস্যজনক মৃত্যু

বদলগাছীতে ট্রাক ড্রাইভারের রহস্যজনক মৃত্যু

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর বদলগাছীতে এক ট্রাক ড্রাইভারের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাকে উপজেলার আধাইপুর ইউপি’র পারসোমবাড়ি হাটখোলা বাজার থেকে আলমগীর হোসেন (২৭) নামে ওই ট্রাক ড্রাইভারের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আলমগীর হোসেন একটি স্ত্রী ও দুটি সন্তান রেখে ৭ বছর আগে বাড়ী থেকে চলে আসে। পূর্বের স্ত্রী সন্তান ও পরিবারের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। উপজেলার আধাইপুর ইউপি’র চকনরসিংহ গ্রামের বাহের উদ্দীনের মেয়ে শাকিলা পারভীনকে বিয়ে করে। তাদের দুটি সন্তান রযেছে। আলমগীর পেশায় একজন ট্রাকচালক। বেশ কিছু দিন যাবত স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ চলছিল। গত মঙ্গলবার বিকালে স্ত্রী শাকিলার সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়। ঐদিন সন্ধ্যায় এলাকাবাসি পারসোমবাড়ি বাজারে কাঠের চৌকির উপর তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে বদলগাছী থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। নিহত আলমগীর হোসেন রাজশাহী জেলার মেহনপুর উপজেলার বাতশিমুল গ্রামের আরিফুল ইসলামের ছেলে। এ ব্যাপারে আলমগীরের শশুরবাড়ী চকনরসিংহ গ্রামে গিয়ে দেখা যায় তাদের বাড়িতে তালা ঝুলছে।

প্রতিবেশীরা বলেন, ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছে। নিহত আলমগীর হোসেনের বাবা আরিফুল ইসলাম বলেন, ৭ বছর থেকে আলমগীর এর সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। আলমগীর নওগাঁতেও একটি বিয়ে করে। তাদের পক্ষে দুটি সন্তান আছে। তার সেই স্ত্রী ও সন্তান দুটি মাঝে মাঝে আমার বাড়িতে বেড়াতে যেত। তার মৃত্যুর সঠিক কারণ তিনি বলতে পারেন নি।

বদলগাছী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল আজিজ বলেন, এলাকাবাসির সংবাদের ভিত্তিতে পারসোমবাড়ি বাজার থেকে আলমগীরের লাশ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদনের সময় প্রাথমিকভাবে তার শরীরের কোনো জায়গায় কোনো আঘাত বা জখমের চিহ্ন পরিলক্ষিত হয়নি।

থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম বলেন, বিষয়টি ইউডি মামলা দায়ের হয়েছে এবং ময়না তদন্তের জন্য লাশটি নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গেপাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31