IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> লালমনিরহাটে জামিনে মুক্তি পেয়ে স্বাক্ষীকে হত্যা চেষ্টা, ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

লালমনিরহাটে জামিনে মুক্তি পেয়ে স্বাক্ষীকে হত্যা চেষ্টা, ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

হত্যা, খুন, হত্যার চেষ্টা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : লালমনিরহাটে আলোচিত যুবলীগকর্মী ফখরুল ইসলাম বুলেট হত্যা মামলার আসামী জামিনে মুক্তি পেয়ে মোস্তাফিজুর রহমান নামে মামলার এক স্বাক্ষীকে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর আহত মোস্তাফিজুর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ১১জুন সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়িরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শনিবার (১২জুন) সন্ধ্যায় আহত মোস্তাফিজুরের স্ত্রী রেবেকা সুলতানা বাদী হয়ে লালমনিরহাট জেলা পরিষদ সদস্য তাহমিদুল ইসলাম বিপ্লব ও উপজেলা ছাত্রলীগের সভাপতি এনামুল হকসহ ৯জনের নাম উল্লেখ করে সদর থানায় অভিযোগ দায়ের করেন। পরদিন রোববার সকালে ওই ছাত্রলীগ নেতা এনামুল হককে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে মামলা প্রত্যাহারের দাবীতে রোববার সন্ধ্যায় ওই বাজার এলাকায় বিক্ষোভ করেছে আসামী পক্ষের লোকজন।

মামলার বিবরণে জানা গেছে, বুলেট হত্যা মামলার ঘটনায় আদালতে স্বাক্ষ্য দিতে মোস্তাফিজুরকে বারবার নিষেধ করে আসছিল মামলার প্রধান আসামী আমিনুল খান ও তাঁর লোকজন। গত শুক্রবার সকালে মোস্তাফিজুর রহমান লুতু স্থানীয় বুড়িরবাজারে গেলে সেখানে জেলা পরিষদ সদস্য বিপ্লব এবং হত্যা মামলার আসামী আমিনুল খান তাঁর লোকজন নিয়ে মোস্তাফিজুরকে ধাওয়া করে। এসময় মোস্তাফিজুর দৌড়ে একটি দোকানের ভিতরে আশ্রয় নিলে সেখানেই তাঁর ওপর গুরুত্বর হামলা চালানো হয়। এ সময় তাঁর হাত-পা, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে রামদা, রড ও হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। মোস্তাফিজুরকে বাঁচাতে বাজারের কয়েকজন এগিয়ে এলে তাঁদেরকেও ধাওয়া দেওয়া হয়। পরে রক্তাক্ত মোস্তাফিজুরকে সেখানকার একটি কিন্ডার গার্টেন স্কুলের পেছনে পুকুরপারে নিয়ে আবারও বেধড়ক পাটিয়ে রক্তাক্ত গুরুত্বর জখম করা হয়। এক পর্যায়ে স্থানীয়রা দলবদ্ধভাবে এগিয়ে এলে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ ব্যাপারে মোস্তাফিজুরের স্ত্রী রেবেকা সুলতানা বলেন, ‘তিন দিন ধরে আমার স্বামী সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে পড়ে আছে। তারা আমার স্বামীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুত্বর কাটা জখম করেছেন। আমি এ ঘটনায় জড়িত সকল আসামিদের বিচার চাই।

লালমনিরহাট সদর থানার ওসি শাহা আলম জানান, অভিযোগের ভিত্তিতে মামলাটি আমলে নিয়ে তদন্ত করে আসামীদের একজনকে গ্রেপ্তার করে ওইদিনই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, ২০১৫ সালে একই এলাকায় যুবলীগকর্মী ফখরুল ইসলাম বুলেটকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে স্থানীয় আওয়ামীলীগ কর্মী আমিনুল খাঁন ও তার লোকজন। সে সময় এ হত্যা মামলার আসামী গ্রেপ্তারে মানববন্ধন ও সভা সেমিনার করে এলাকাবাসী। ওই মামলার প্রধান আসামী আমিনুল খান সদ্য জেল থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31