IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় ঘর পাচ্ছে আরও ৮৮ ভূমিহীন পরিবার

কুষ্টিয়ায় ঘর পাচ্ছে আরও ৮৮ ভূমিহীন পরিবার

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : ‘আশ্রয়ের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই শ্লোগানে মুজিববর্ষে সারা দেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরেও ৮৮টি গৃহহীন ও ভূমিহীন পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পাচ্ছেন একখন্ড জমি ও ঘর। গৃহহীনরা ভূমি ও ঘর পেয়ে খুশি হওয়ার পাশাপাশি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। রোববার (২০ জুন) আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেয়া হবে।

যাদের ছিল না কোনো জমি, ছিল না মাথা গোজার ঠাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের দিয়েছেন একখন্ড জমি ও মাথা গোঁজার ঠাই আশ্রয়স্থল ‘ঘর’। তাই তারা আনন্দে উদ্বেলিত। রোদে পুড়ে ও বৃষ্টিতে ভেজার দিন শেষ হয়েছে। মিলেছে আপন ঠিকানা। আর ঠিকানা পেয়ে তারা দীর্ঘায়ু কামনা করেছেন প্রধানমন্ত্রীর জন্য। শনিবার উপজেলার হোসেনাবাদ এলাকায় ঘর পাওয়া অসহায় পরিবারগুলো এমন অভিব্যক্তি ব্যক্ত করেন। এসময় তারা অশ্রুসজল নয়নে প্রধানমন্ত্রী শেখ হসিনার জন্য প্রাণভরে দোয়া করেন।

ভূমিহীন ও গৃহহীন পরিবারদের জন্য নির্মিত দ্বিতীয় পর্যায়ের ঘরের কাজ সম্পন্ন হয়েছে। রোববার প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে দৌলতপুরের ৮৮টি পরিবারের নিকট ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আব্দুল হান্নান।

প্রধানমন্ত্রীর উপহারের ৮৮টি ঘরের চাবি ও দলিল আনুষ্ঠানিকভাবে রোববার হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত ঘরের মালিকদের হাতে ঘরের চাবি ও দলিল তুলে দেওয়া হবে। এসময় দৌলতপুর আসনের এমপি সরওয়ার জাহান বাদশাহ্, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন সহ প্রশাসনে অন্যান্য কর্মকর্তা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।

মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে কুষ্টিয়ায় ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মাঝে গত ২৩ জানুয়ারি ১৫৭টি পরিবারের হাতে ঘরের চাবি ও দলিল বুঝে দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে জেলা সদরে ২০টি সহ বিভিন্ন উপজেলার ৩৪৫টি পরিবারের হাতে ঘরের চাবি ও দলিল তুলে দেওয়া হবে আগামীকাল রোববার। অন্যান্য উপজেলার পাশাপাশি দৌলতপুরেও ৮৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে চাবি ও দলিল হস্তান্তর করা হবে। সে লক্ষ্যে সকল প্রস্ততিও সম্পন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31