IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> স্কুলছাত্রকে কুপিয়ে ফেসবুকে উচ্ছ্বাস

স্কুলছাত্রকে কুপিয়ে ফেসবুকে উচ্ছ্বাস

ধূমকেতু নিউজ ডেস্ক : চুয়াডাঙ্গায় স্কুলছাত্রকে কুপিয়ে ফেসবুকে উচ্ছ্বাস দেখানো কিশোর গ্যাংয়ের সেই ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চারটি ধারালো চাপাতি, একটি রামদাসহ কয়েকটি মোবাইল ফোন।

সোমবার সন্ধ্যায় সদর উপজেলার দশমী গ্রাম থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। এ ঘটনায় সোমবার রাতে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো— চুয়াডাঙ্গা পৌর এলাকার মাঝেরপাড়ার আতিয়ার রহমানের ছেলে ওসমান গনি ওরফে আসিফ (১৯), একই এলাকার বিটুল পারভেজের ছেলে রাতুল (১৭), লিপুর ছেলে শিশির (১৬), বাগানপাড়ার রাশিদুল ইসলামের ছেলে সন্দ্বীপ (১৬), সিঅ্যান্ডবিপাড়ার মানিক মিয়ার ছেলে খালিদ (১৫), পোস্ট অফিসপাড়ার জিয়ারুল হকের ছেলে সোহান (১৬), সদর উপজেলার হাতিকাটা গ্রামের সোহেল রানার ছেলে অনিক জোয়ার্দ্দার (১৬), দৌলাতদিয়াড় গ্রামের মফিজুর রহমানের ছেলে প্রিন্স (১৬) ও একই এলাকার আশরাফুলের ছেলে ইমন (১৬)।

জানা যায়, চুয়াডাঙ্গা পৌর এলাকায় ইমন রহমান নামে (১৪) এক স্কুলছাত্রকে রোববার রাতে উপর্যুপরি কুপিয়ে জখম করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এর পর ফেসবুকে সেলফি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কিশোর গ্যাংয়ের ৯ সদস্য।

পর দিন সোমবার সন্ধ্যায় সদর উপজেলার দশমী গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি ধারালো চাপাতি, একটি রামদাসহ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় সোমবার রাতে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান জানান, একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে রোববার সন্ধ্যার পর জেলা শহরের ইসলামী হাসপাতলের সামনে ইমন নামে এক স্কুলছাত্রকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে কিশোর গ্যাং। রাতে তারা সেলফি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।
পরে মৌখিক অভিযোগের ভিত্তিতে দশমী গ্রাম থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এলাকাবাসী জানান, একটি মোবাইল ফোন কেন্দ্র করে সোহান গ্রুপ ও জখম ইমন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত শুক্রবার সকালে ইমনসহ বেশ কয়েজন সোহানকে মারধর করে। ওই দিন দুপুরে সোহান গ্রুপের কয়েকজন ইমনের বাবার দোকানসহ বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পর দিন উভয়পক্ষের অভিভাবকের উপস্থিতিতে সদর থানায় বিষয়টি মীমাংসা হয়।

পরে রোববার সন্ধ্যায় সোহান গ্রুপের কয়েকজন ইমনকে একা পেয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে। জখম ইমন রহমান (১৬) চুয়াডাঙ্গা শহরের চক্ষু হাসপাতাল পাড়ার আতিয়ার রহমানের ছেলে ও চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31