IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে সেনা সদস্যের পিতার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে সংবাদ সম্মেলন

ধামইরহাটে সেনা সদস্যের পিতার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে সেনা সদস্যের পিতার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন সেনা সদস্য কাইফুর ইসলাম। ঘটনার সময় একটি ভিডিও বিভিন্ন মাধ্যমে ফাঁস হয়েছে।

৭ জুলাই দুপুর ১২ টায় ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবে পরিবারের পক্ষ থেকে সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে সেনা সদস্য ল্যান্স কর্পোরাল কাইফুর ইসলাম জানান, গত ২২ জুলাই উদয়শ্রী গ্রামে নিজ বাড়ির প্রাচির নির্মান কাজ চলছিলো। এ সময় প্রতিবেশী আব্দুল গনির পরিবার বাধা দিলে সংঘর্ষ বাধে। একপর্যায়ে গনির লোকজন পরিবারের সদস্যদের বাঁশ ও রড দিয়ে এলোপাথাড়ীভাবে পিটায়। এতে সেনা সদস্যের বাবা ইসমাইল হোসেন গুরুত্বর জখম হয়। চিকিৎসার জন্য প্রথমে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে রাজশাহী মেডিকেল কলেজে ও সবশেষে জখমীর অবস্থা গুরুত্বর হলে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে নিলে মধ্যরাতে চিকিৎসক ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করে।

ওই সেনা সদস্য আরও জানান, ঘটনার পর ১২ জনকে আসামী করে হত্যা মামলা হলেও মূল আসামীসহ অধিকাংশরাই রয়েছে ধরাছোঁয়ার বাহিরে। আসামীরা প্রভাবশালী হওয়ায় ভিকটিমের পরিবারে শংকা প্রকাশ করেছেন। সম্মেলনে দ্রæতই আসামীদের গ্রেপ্তার করে আইনী শাস্তি নিশ্চিতের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবী জানানো হয়। সম্মেলনে মামলার বাদী ও মৃত ইসমাইলের স্ত্রী মেহেরুন নেছা, ভাই মাইনুল ইসলাম, জামাই খাইরুল ইসলাম, চাচাতো ভাই সেকেন্দার আলী, ভাতিজা আশিক ইসলাম, নারী নেত্রী ও সমাজসেবী মাহফুজা সরকারসহ জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, ঘটনার বিষয়ে হত্যা মামলা রুজু হয়েছে এবং ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে, বাকীদের গ্রেপ্তারে থানা পুলিশ মাঠে কাজ করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31