ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় মহাদেবপুরে আরও একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দঁড়াল ১২ জনে।
আফসার আলী (৭০) উপজেলার চেরাগপুর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের মৃত ফয়েজ উদ্দীনের পুত্র। তিনি গত ৪ জুলাই নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে অ্যান্টিজেন টেস্ট করালে তার করোনা শনাক্ত হয়। এরপর চিকিৎসার জন্য সেখানেই তাকে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান।
মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু বরণ করেছেন ১২ জন। গত ২৪ ঘন্টায় ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ৪৫০ জন। মোট সুস্থ্য হয়েছেন ৩৬০ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রয়েছেন ৯০ জন।


