IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ১৭ জুলাই চালু হবে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা ক্যাটল ট্রেন

১৭ জুলাই চালু হবে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা ক্যাটল ট্রেন

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : কোরবানির পশু পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা (তেজগাঁও) রুটে চালু করা হচ্ছে ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস। আগামী ১৭ থেকে ১৯ জুলাই এ ট্রেন চলবে। চলতি বছরের ২৭ মে চালু হওয়া ম্যাংগো স্পেশাল ট্রেনে ওয়াগন (পণ্যবাহী বগি) জুড়ে দিয়ে পশু পরিবহন করা হবে। ক‌্যাটল স্পেশাল ট্রেনে প্রতিটি গরুর জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৯২ টাকা।

শনিবার (১০ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার ওবাইদুল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওবাইদুল্লাহ জানান, ক‌্যাটল স্পেশাল ট্রেন চালানোর বিষয়ে রেল মন্ত্রণালয়ের সিদ্ধান্ত শুক্রবার (৯ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনকে চিঠির মাধ্যমে জানানো হয়। এখন ট্রেনে পশু পরিবহনের প্রস্তুতি চলছে। প্রতিটি ওয়াগনে ২০টি করে গরু পরিবহন করা যাবে। ট্রেনটি বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন ছাড়বে। রাত আড়াইটা থেকে পৌনে ৪টার মধ্যে তেজগাঁওয়ে পৌঁছাবে। ফিরতি ট্রেন ভোর ৫টায় তেজগাঁও থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা দেবে।

তিনি আরও জানান, এ ট্রেনে করে ঢাকায় গরু পাঠাতে আগ্রহী ব‌্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ইতোমধ্যে অনেকেই এ ট্রেন ব্যবহারে আগ্রহ দেখিয়েছেন। ১৭ জুলাই ক‌্যাটল স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত হলেও এর আগেই যদি ব্যবসায়ীরা ওয়াগন বুক করেন, তাহলে ওয়াগন এনে ম্যাংগো স্পেশাল ট্রেনের সঙ্গে জুড়ে দেওয়া হবে। পর্যাপ্ত বুকিং না হলে ট্রেনের সূচি বাতিলও করা হতে পারে। বুকিং ছাড়া ক‌্যাটল স্পেশাল ট্রেন চালানো হবে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31