IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> করোনা চিকিৎসায় প্রশংসার দাবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

করোনা চিকিৎসায় প্রশংসার দাবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ধূমকেতু নিউজ ডেস্ক : কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করোনা চিকিৎসা সেবা দিয়ে রেকর্ড স্থাপন করেছে। এ হাসপাতালে করোনা আইসোলেশন টিম যাত্রা শুরু করে ২০২০ সালের ২৪ এপ্রিল।

এখানে করোনা চিকিৎসার জন্য ৩টি ইউনিট কাজ করে। আইসোলেশন টিম, পোস্ট কোভিড কেয়ার টিম ও টেলিমেডিসিন টিম।

এখন পর্যন্ত প্রায় ৬ হাজারেরও অধিক সন্দেহভাজন এবং কনফার্মড কোভিড রোগীর চিকিৎসায় সরাসরি অংশগ্রহণ করে প্রত্যেক রোগীর সমস্ত লক্ষণাদি এবং কোমরবিড কন্ডিশন বিবেচনা করে প্রত্যেক রোগীকে ই-প্রেসকিপশন করা হয়েছে। পরবর্তীকালে সুস্থ না হওয়া পর্যন্ত মোবাইল ও ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয়।

১৭ জুলাই পর্যন্ত দেবিদ্বারে কোভিড রোগীর সংখ্যা ৯৩৪। উপজেলা পর্যায়ে করোনা রোগীদের ওপর প্রথম বৈজ্ঞানিক গবেষণা পরিচালিত হয় দেবিদ্বারে। ইতোমধ্যে ৪টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। ২টি গবেষণা এখনো চলমান।

সংশ্লিষ্টরা জানান, দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের সহায়তায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলায় ১০ বেডের করোনা আইসোলেশন ইউনিট চালু হয়। এখানে সেন্ট্রাল অক্সিজেন লাইন ও অক্সিজেন কনসেনট্রেটর (বাতাস থেকে অক্সিজেন তৈরি) যুক্ত করা হয়েছে।

আইসোলেশন টিম এখন পর্যন্ত ৪০০ এর অধিক সন্দেহভাজন ও কনফার্মড মডারেট ও সিভিয়ার রোগীর চিকিৎসা করেছে। করোনা রোগীদের চিকিৎসার জন্য অত্যাবশ্যকীয় পরীক্ষা নিরীক্ষার সুবিধাদি না থাকলেও শুধুমাত্র বুকের এক্সরে আর ক্লিনিকাল পরীক্ষার ওপর ভিত্তি করেই এ জটিল রোগীদের চিকিৎসা চিকিৎসকরা করেছেন।

উপজেলা পর্যায়ে প্রথমবারের মতো কোভিড -১৯ এর সঙ্গে অ্যাড্রেনাল ক্রাইসিস, সিভিয়ার অলিগোহাইড্রামিনোস, টিবি ও হাইড্রোনিউমোথোরাক্স এর মতো জটিল রোগীর চিকিৎসা হয়েছে এ হাসপাতালে।

জাতীয় ও আন্তর্জাতিক গাইডলাইনের আলোকে হাসপাতালেই সরবরাহকৃত ওষুধের সর্বোচ্চ ব্যবহার করে সমস্ত রোগীদের চিকিৎসা করা হয়েছে। এতে রোগীদের চিকিৎসা খরচ অনেক কমেছে। জরুরি প্রয়োজন ছাড়া কোনো রোগীকে রেফার্ড করা হয়নি।

দেবিদ্বারের বাইরেও হাসপাতালটির অবস্থানগত কারণে চান্দিনা, মুরাদনগর, বুড়িচং, হোমনা, ব্রাক্ষণপাড়া এবং ব্রাক্ষণবাড়িয়ার কুটি, কসবা ও নবীনগরের বেশ কিছু সন্দেহভাজন কোভিড রোগীরা সেবা পেয়েছেন দেবিদ্বারে। এখানে পোস্ট কোভিড ক্লিনিক ৩০০ এর অধিক কোভিড পরবর্তী জটিলতার রোগীর সেবা দিয়েছে।

কোভিড সেবার পাশাপাশি চলমান ছিল বহির্বিভাগ, অন্তঃবিভাগ ও জরুরি বিভাগের চিকিৎসাও টেস্ট হয়েছে ৩ হাজার ৩০০। বর্তমানে দেবিদ্বারে কোভিড রোগীর সংখ্যা ৯৩৪।

করোনা চিকিৎসার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ কবীর। আইসোলেশন, গবেষণা ও পোস্ট কোভিড টিম সমন্বয়ক ডা. চিন্ময় সাহা পোদ্দার ও ডা. নন্দিনী চৌধুরী। টেলিমেডিসিন সমন্বয়ক ডা. মহিম ইবনে সিনা।

অন্যান্য টিম মেম্বাররা হচ্ছেন- ডা. মঞ্জুর রহমান, শরীফুল ইসলাম শাকিল, সোহেল রানা, রবিউল হাসান, শামীম কাউসার, অর্জুন সাহা, লিমা সাহা, আরিফুর রহমান, আসমা আক্তার, ফারহানা ইসলাম, ওয়াহিদউজ্জামান, উম্মে ফাতেমা, ফারিয়া জাফরিন, সুমাইয়া রুম্মান, জান্নাতুল ফেরদৌস, তন্ময় সরকার ও লুৎফুন্নাহার।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ কবীর বলেন, করোনা মহামারিতে স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল সব বিষয়ে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। উপজেলা ও পুলিশ প্রশাসন লকডাউন বাস্তবায়নে মানুষকে সচেতন করতে স্বাস্থ্য বিভাগের সঙ্গে কাজ করে যাচ্ছে। এছাড়াও বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহে হ্যালো ছাত্রলীগ এবং বেসরকারি হাসপাতাল মালিক সমিতি সহায়তা করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31