IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> জরুরী অবস্থা পাওয়া যায়নি নৌ এ্যাম্বুলেন্স

জরুরী অবস্থা পাওয়া যায়নি নৌ এ্যাম্বুলেন্স

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ও দুর্লভপুর ইউনিয়নের চরাঞ্চলে লক্ষাধিক মানুষের বসবাস। সারা বছরই কার্যত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন জীবন কাটান তারা। তার ওপর বর্ষা মৌসুমের চার মাস থাকেন পানিবন্দি। পদ্মার ছোট-বড় ২৫টি চরের এসব মানুষ মানবেতর জীবন কাটান। অন্তত দুই ঘণ্টা লাগে নদী পাড়ি দিতেই। ভরসা কেবল ট্রলার ও নৌকা। অসুখ-বিসুখ হলে আক্রান্ত ব্যক্তিকে দীর্ঘ নদীপথ পাড়ি দিয়ে উপজেলা বা জেলা সদরের হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে পথেই নিভে যায় জীবনপ্রদীপ।

এই পরিস্থিতেতে চরবাসীদের আশার আলো দেখিয়েছিল নৌ এ্যাম্বুলেন্স। ২০২০ সালের ২৫ আগস্ট ঘটা করে পাঁকা ইউনিয়নের পদ্মার বোগলাউড়ি ঘাটে নৌ এ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল।

স্বাস্থ্য অধিদফতরের কমিউনিটি বেইসড হেলথ কেয়ার প্রকল্পের আওতায় এই এ্যাম্বুলেন্স পেয়েছিল চরবাসী। আধুনিক সব সুযোগ-সুবিধা ছিল দ্রুতগতির এই নৌ এ্যাম্বুলেন্সে। কিন্তু বছর না ঘুরতেই স্বপ্নভঙ্গ হয় চরবাসীর। দীর্ঘদিন বিকল হয়ে পড়েই ছিল এ্যাম্বুলেন্সটি। সেবাবঞ্চিত হচ্ছিলেন চরবাসী।

বুধবার (০৪ আগস্ট) দুপুরের দিকে পদ্মা নদী পাড়ি দিয়ে ওপারের নবধূকে আনতে পাঁকা ইউনিয়নে যাচ্ছিলেন বরসহ স্বজনরা। ওপারের আলীমনগর ঘাটে পৌঁছার পর বৃষ্টির কবলে পড়লে তারা আশ্রয় নেন পদ্মাপাড়ের অস্থায়ী ছাউনিতে। সেই ছাউনিতে বজ্রপাত আঘাত হানে। তৈরি হয় বিভীষিকাময় পরিস্থিতির। দ্রুত হতাহতদের হাসপাতালে নেওয়ার প্রয়োজন পড়ে। কিন্তু কঠিন সেই সময়ে পাড়ে নেই সেই নৌ অ্যাম্বুলেন্স। তখনও ভরসা নৌকা। এলাকাবাসীদের সঙ্গে নিয়ে স্থানীয় মাঝিরা নিজেদের নৌকায় হতাহতদের পদ্মার এ পারে পৌঁছে দেন।

নৌ এ্যাম্বুলেন্স ব্যবস্থাপনায় দায়িত্ব ছিল পাঁকা ইউনিয়ন পরিষদের হাতে। ওই সময় নৌ এ্যাম্বুলেন্স কোথায় ছিল জানতে কয়েক দফা চেষ্টা করেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দীনের মোবাইল সংযোগ পাওয়া যায়নি।

তবে পাঁকা ইউনিয়ন পরিষদের সচিব রেজাউল ইসলাম জানান, ওই সময় নৌ এ্যাম্বুলেন্সটি পদ্মার বোগলাউড়ি ঘাটেই ছিল।

সেটি সচল ছিল কিনা জানতে চাইলে তিনি জানান, গত ১ জুলাই তিনি এই ইউনিয়নে যোগদান করেছেন। ওই সময় নৌ এ্যাম্বুলেন্সটি বিকল হয়ে পদ্মার ঘাটে পড়ে ছিল। গত ১০ জুলাই ঢাকা থেকে মেকানিক এনে সেটি মেরামত করা হয়েছে। ঈদের পর নৌ এ্যাম্বুলেন্সে চেপে চর এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে। তবে বজ্রপাতে হতাহতদের বহনের তথ্য তার কাছে এই মুহূর্তে নেই।

জানতে চাইলে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান জানান, নৌ এ্যাম্বুলেন্সটি দেখভালের দায়িত্ব পাঁকা ইউনিয়ন পরিষদের ওপর ন্যাস্ত। সেটি কীভাবে ব্যবহার হবে তা দেখবে ইউনিয়ন পরিষদ।

ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় সরকারি এ্যাম্বুলেন্স থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ্যাম্বুলেন্স হিসেবে দেখলে সেটি অবশ্যই আমাদের আওতায় থাকার কথা ছিল। কিন্তু কোন রোগী কখন আসবে, কার দরকার হবে এবং কে কোথা থেকে নেবে, স্বাস্থ্য কমপ্লেক্সে বসে আমরা বিষয়টি বুঝতে পারব না। যেহেতু এটি কেবল পাঁকা ইউনিয়নের জন্য বরাদ্দ, সেহেতু ইউনিয়ন পরিষদের আওতায় থাকা অযৌক্তিক নয়।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব-আল-রাব্বি জানান, দুর্ঘটনাস্থল থেকে মাঝিদের নৌকায় করে হতাহতদের সদর হাসপাতালে নেওয়া হয়েছে। সদরে ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্স ডাকা হয়েছিল। আমি নিজে গিয়ে অন্তত সাতজনকে এ্যাম্বুলেন্সে তুলে দিয়েছি।

তিনি জানান, পদ্মার যে ঘাটে দুর্ঘটনা ঘটেছে সেখান থেকে জেলা সদর নিকটেই। আর এ্যাম্বুলেন্সটি থাকে পদ্মার বোগলাউড়ি ঘাটে। সেখান থেকে এই পারে পৌঁছাতে অন্তত দুই ঘণ্টা সময় লাগে।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নামোসূর্য নারায়ণপুর গ্রামের পাথুর ছেলে মিজানুর রহমানের বুধবার (০৪ আগস্ট) পার্শ্ববর্তী পাঁকা ইউনিয়ন থেকে নতুন বউকে বাড়িতে আনার দিন ঠিক ছিল। বর মিজানুর রহমান আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যদের নিয়ে বেলা ১১টার দিকে রওনা দেন সেই উদ্দেশ্যে কনের বাড়ির দিকে। নৌকাযোগে নারায়ণপুর ইউনিয়নের আলীমনগর ঘাট থেকে পাঁকা ইউনিয়নের তেলেখালী দক্ষিণ পাঁকা গ্রামের ঘাটে পৌঁছানোর পর দুপুর ১২টার দিকে বজ্রপাত হানে। এতে ১৭ জনের মৃত্যু হয় বলে জানান শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন।

তবে স্থানীয় বাসিন্দা ও পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন মাস্টার জানান, সদর উপজেলার নারায়ণপুর থেকে বউভাতের অনুষ্ঠানে আসার পথে বজ্রপাতে ২০ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ১৯ জন বউভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এছাড়াও একজন দক্ষিণ পাকা গ্রামের নৌকার মাঝি। নৌকায় মোট ৫৫ জন যাত্রী ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31