IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে নিখোঁজের ২২ ঘন্টা পর নবদম্পতির লাশ উদ্ধার

মহাদেবপুরে নিখোঁজের ২২ ঘন্টা পর নবদম্পতির লাশ উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২২ ঘন্টা পর নবদম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। রাজশাহীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একদল ডুবুরি অভিযান চালিয়ে সোমবার সকাল সাড়ে ৯টায় তাদের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

রোববার বেলা সাড়ে ১১টায় আত্রাই নদীতে গোসল করতে নেমে তারা নিখোঁজ হন।

নিহতরা হলেন, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকার পারভেজ হোসেন (২২) ও তার স্ত্রী মিনি আকতার সুমা (১৯)।

নিহত সুমার বোন মিম আকতার মামুনি জানান, শনিবার তারা তাদের মামাতো বোন মুনি আকতারের বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে বেড়াতে আসেন। মুনি আকতারের স্বামী জুয়েল হোসেনের বাড়ি আত্রাই নদীর পশ্চিম পাশের বাঁধ সংলগ্ন এলাকায়। রোববার সকালে জুয়েল ও পারভেজ আত্রাই নদীর স্বল্প জলে নেমে হাত দিয়ে হাঁসতিয়ে ছোট মাছ ধরেন। এরপর পারভেজ তার তিন মাসের অন্ত:স্বত্ত¡া স্ত্রী মিনি আকতার সুমাকে ডেকে নিয়ে নদীতে গোসল করতে যায়। তারা জলকেলিতে ধীরে ধীরে মাঝনদী পেরিয়ে পূর্বপারের দিকে যায়। মিনি যেতে না চাইলেও পারভেজ তার হাত ধরে নদীর অল্প পানিতে হাঁটতে হাঁটতে নিয়ে যেতে থাকে। এক পর্যায়ে তারা নদীর গভীর খাদে পড়ে যান। সাঁতার না জানা দম্পতি মূহুর্তে খাদে তলিয়ে যায়। তাদের চিৎকারে মিনির দুলাভাই জুয়েল দ্রæত সেখানে গিয়ে তাদের উদ্ধারের চেষ্টা চালান। তারা জুয়েলকে ধরে ভেঁসে ওঠার চেষ্টা করার সময় জুয়েলের লুঙ্গি তাদের হাতে আটকে যায়। ফলে জুয়েলও তলিয়ে যেতে থাকেন। পাশেই মাছ ধরা জেলেরা দ্রæত সেখানে গিয়ে উলঙ্গ অবস্থায় জুয়েলকে উদ্ধার করতে সক্ষম হয়। জেলেরা জাল ফেলে দুপুর পর্যন্ত নবদম্পতিকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।

খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মহাদেবপুর ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনার পরপরই সেখানে পৌঁছালেও উদ্ধার কাজ শুরু করতে পারেনি। বিকেল সাড়ে ৫টায় রাজশাহী থেকে একদল ডুবুরি সেখানে এসে রাত ৮টা পর্যন্ত অভিযান চালায়। সোমবার সকাল সাড়ে ৬টা থেকে আবার তাদের অভিযান শুরু হয়। তারা সকাল সাড়ে ৯টায় ঘটনাস্থল থেকে ৫শ মিটার ভাটিতে নদীর পূর্বপারে বুড়া শিবতলা নামক স্থানে নদীর ঝোপের সাথে আটকানো অবস্থায় পারভেজের ভাসমান লাশ দেখতে পান। তার কিছু দূরেই পাওয়া যায় সুমার লাশ।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দানকারী নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেশন মাস্টার শফিউল ইসলাম জানান, দুই দফায় রাজশাহী থেকে ৫জন ডুবুরি এসে অভিযানে অংশ নেন।

তিনি জানান, ঘটনাস্থলে প্রায় ৪০ ফুট গভীর খাদ ছিল। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় সেখানে গভীর খাদের সৃষ্টি হয়েছে। এর পাশেই গতবছরও একইভাবে একজনের মৃত্যু হয়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31