IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে একদিনের গণটিকা দুইদিনে প্রদান

মহাদেবপুরে একদিনের গণটিকা দুইদিনে প্রদান

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে সারাদেশে একদিনে ৭৫ লাখ করোনার টিকা দেয়ার কর্মসূচি নেয়া হলেও নওগাঁর মহাদেবপুরে তা দেয়া হয়েছে ২ দিনে। ফলে জাতীয়ভাবে গৃহীত কর্মসূচির মূল লক্ষ্যই ব্যহত হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, টিকা নিতে আসা মানুষের ভীড় এড়াতে স্থানীয়ভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। টিকা নিতে আসা অনেকেই প্রথম দিন টিকা না পেয়ে ফিরে গেছেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেছেন, সারাদেশে ২৮ সেপ্টেম্বর একদিনে কমপক্ষে ৭৫ লাখ টিকা দেয়া হবে। এর অতিরিক্ত মানুষ টিকা নিতে আসলেও কেউ ফিরে যাবেনা। সেই হিসেবে সারাদেশে প্রতিটি ইউনিয়নে একদিনে ১ হাজার ৫শ’ করে টিকা দেয়ার নির্দেশ দেয়া হয়। কিন্তু ওইদিন মহাদেবপুর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৭টিতেই দেয়া হয় ৭৫০ জন করে। বাকি ৭৫০ জনকে দেয়া হয় পরদিন। ব্যতিক্রম শুধু খাজুর, সফাপুর ও চেরাগপুর ইউনিয়ন।

খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন ও সফাপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম বাচ্চু জানান, সরকারী নির্দেশনা মোতাবেক তারা একদিনেই দেড় হাজার টিকা দিয়েছেন। চেরাগপুর ইউপি সচিব অজিত কুমার বর্ম্মণ জানান মঙ্গলবার তারা ১ হাজার টিকা দিয়েছেন। পরদিন দেন বাকি ৫০০।

মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু জানান, সদর ইউনিয়নে জাতীয় স্মার্ট বিতরণ কার্যক্রম চালু থাকায় একদিনের স্থলে দুই দিনে গণটিকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এই ইউপির সচিব গোলাম রাব্বানী মল্লিক জানান, প্রথম দিন দুপুর ১টার মধ্যে ৭৫০ ডোজ টিকা দেয়া শেষ হয়। অনেকেই টিকা না পেয়ে এদিন ফিরে গেছেন।

ভীমপুর ইউপি চেয়ারম্যান শ্রী রামপ্রসাদ ভদ্র জানান, সোমবার বিকেলে উপজেলা চত্ত¡রে গণটিকাদান কর্মসূচি সফল করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডাকা বৈঠকে ১০ ইউপি চেয়ারম্যান অংশ নেন। বৈঠকে একদিনের গণটিকা দুইদিনে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। ওই ইউপিতেও প্রথম দিন দুপুরেই ৭৫০ টিকাদান শেষ হয়। টিকা না পেয়ে ফিরে গেছেন অসংখ্য মানুষ।

চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদান নবী রিপন জানান, মঙ্গলবার দুপুরেই শেষ হয় ৭৫০ টিকাদান। অনেকেই ফিরে গেছেন। একই কথা জানিয়েছেন, হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক, উত্তরগ্রাম ইউপি সচিব জামিল হোসেন, রাইগাঁ ইউপি সচিব শাহ্ আলম ও এনায়েতপুর ইউপি সচিব এস, এম, শাহীন আকতার।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবদুল হাকিম জানান, প্রতিটি ইউনিয়নে ৩টি করে বুথ বসানো হয়েছে। প্রতিটি বুথে ১ জন করে স্বাস্থ্য সহকারী ও ১ জন করে পরিবার পরিকল্পনা সহকারী টিকা দেয়ার কাজ করেন। প্রয়োজন হলে জনবল বাড়ানোর সক্ষমতা তাদের রয়েছে। দুপুরে টিকা দেয়া শেষ না করে সারাদিন টিকা দিতে চাইলেও দেয়া যেত বলে জানান।

নওগাঁ জেলা সিভিল সার্জন ডা: এ, বি, এম, আবু হানিফ জানান, একদিনের স্থলে দুদিনে গণটিকাদান কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেন স্থানীয় চেয়ারম্যানরা। তাদের সহযোগিতা ছাড়া স্বাস্থ্যবিভাগ একা এই কর্মসূচি সফল করতে পারেনা। তবে এতে করে জাতীয়ভাবে গৃহীত কর্মসূচির মূল লক্ষ্য ব্যহত হয়েছে কিনা তা তিনি জানাতে পারেননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31