IMG-LOGO

মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাজেলা পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া ৫০টি ফোন ফিরে পেলেন প্রকৃত মালিক১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দনাচোল উপজেলায় সনসবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাছের চারা বিতরণপুঠিয়ায় সড়ক দুর্ঘটনা মটর সাইকেল আরোহী নিহতচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধনবাগমারায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণপোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতআরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারজিহাদ ও প্রতিরোধের বিষয়ে হিজবুল্লাহকে মোজতবা খামেনি যে বার্তা দিলেনশেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিলট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টবাঘায় অন্যের নামে স্ট্যাম্প তুলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে বাক বিতণ্ডাবাঘায় ইউএনওর বিরুদ্ধে দুর্নীতি ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ, বিএনপির বিক্ষোভ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> কুমারখালীতে পুকুরপাড়ে মিললো যুবকের ঝুলন্ত লাশ

কুমারখালীতে পুকুরপাড়ে মিললো যুবকের ঝুলন্ত লাশ

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীতে বাড়ির পাশের পুকুরপাড় থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘরমধুয়া কাঁচারিপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পরে লাশটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসাপাতালের মর্গে প্রেরণ করেন পুলিশ। নিহত যুবক ইমন আলী (১৭) ওই এলাকার জামসের আলীর পুত্র।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ইমন আগে ঢাকায় কাজ করতেন। করোনায় কর্ম হারিয়ে সে বাড়িতেই বেকার ছিল। তাঁর বাবা একজন গরীব ঘোড়াররগাড়ি চালক। সে বাড়িতে বেশকিছুদিন বিয়ের কথা বলেছিল। বাবা দুইমাস পরে বিয়ের কথা বলেছিল। ধারণা করা হচ্ছে দেরিতে বিয়ের কথা বলায় বাবার উপর অভিমান করে বাড়ির পাশের পুকুরপাড়ে গাছের সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

তাঁরা আরও জানায়, বুধবার সকালে গাছের সাথে ইমনের লাশটি ঝুলতে দেখে পরিবারকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

বাগুলাট ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য মিলন হোসেন বলেন, ইমন বাড়িতে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। বাবা রাজি ছিলোনা বিয়েতে। সেই অভিমানে সে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।’

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানায়, বাড়ির পাশের পুকুরপাড়ের গাছ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, বাড়িতে বিয়ের কথাবার্তা চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিয়ে সংক্রান্ত জেরেই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930