IMG-LOGO

মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারবর্গের অনুকূলে চেক হস্তান্তর ও বিতরণমহাদেবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষের‌্যালী ও আলোচনা সভাফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটকমানবতা ফেরিওয়ালা’ভুমি কর্মকর্তা শিবু দাশের বিদায়সিরাজগঞ্জে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভামান্দায় ভার্কের শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থীজনসেবা ও মানবিকতায় প্রশংসিত তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেনখলনায়ক ডনের জামিন নামঞ্জুরতামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের সমন্বয় ও সম্পৃক্তকরণ শীর্ষক কর্মশালাএকাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দামমহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারসিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানেআড্ডা পুলিশের অভিযানমান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভজাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন
Home >> প্রবাস >> টপ নিউজ >> লিড নিউজ >> মডার্নার ভ্যাকসিন ‘আশ্চর্যজনক আশাব্যঞ্জক’

মডার্নার ভ্যাকসিন ‘আশ্চর্যজনক আশাব্যঞ্জক’

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাস নির্মূলে মার্কিন বায়োটেক ফার্ম মর্ডানার তৈরি ভ্যাকসিন অতিমাত্রায় আশাব্যঞ্জক বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফউসি। পরপর দু’টি ভ্যাকসিনের কার্যকারিতা প্রমাণের ফলে মেসেঞ্জার আরএনএ প্রযুক্তি নিয়ে বিদ্যমান সন্দেহও দূর হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার বার্তা সংস্থা এএফপি’কে দেয়া এক সাক্ষাৎকারে ডা. ফউসি জানান, তিনি ৭০ থেকে ৭৫ শতাংশ কার্যকর ভ্যাকসিনেই সন্তুষ্ট হয়ে যেতেন। কিন্তু ৯৪ দশমিক ৫ শতাংশ কার্যকর ভ্যাকসিন পাওয়া আশ্চর্যজনক আশাব্যঞ্জক। ভ্যাকসিনটি এতটা সফল হবে তা কেউই আশা করেননি।

গত জানুয়ারিতে মডার্নার সঙ্গে যৌথভাবে করোনা ভ্যাকসিন তৈরির কাজ শুরু করেছিল যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (এনআইএআইডি)। এক্ষেত্রে তারা বেছে নিয়েছিল মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ পদ্ধতি। তবে আজ পর্যন্ত এ প্রযুক্তি ব্যবহার করে তৈরি কোনও ভ্যাকসিনই অনুমোদন পায়নি।

এ বিষয়ে এনআইএআইডি প্রধান ডা. ফউসি বলেন, অনেক লোক রয়েছেন যাদের আগে কখনো চেষ্টা করা হয়নি এমন কিছু ব্যবহারের বিষয়ে আপত্তি রয়েছে। প্রকৃতপক্ষে, কিছু লোক এর জন্য আমাদের সমালোচনাও করেছেন।

গত সোমবার মডার্না ও এনআইএআইডি ৩০ হাজার স্বেচ্ছাসেবকের ওপর চালানো ট্রায়ালের প্রাথমিক ফলাফলের ভিত্তিতে তাদের ভ্যাকসিন ৯৪ দশমিক ৫ শতাংশ কার্যকর বলে ঘোষণা দেয়। স্বেচ্ছাসেবকদের মধ্যে মাত্র ৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। এদের মধ্যে সাধারণ প্ল্যাসেবো গ্রুপে ছিলেন ৯০ জন। বাকি পাঁচজন ভ্যাকসিন নেয়ার পরে অসুস্থ হন। সেক্ষেত্রে, ভ্যাকসিনটির সফলতার হার দাঁড়ায় প্রায় ৯৫ শতাংশ।

এর আগে, গত সপ্তাহে আরেক মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার এবং জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক তাদের করোনা ভ্যাকসিনকে ৯০ শতাংশ কার্যকর ঘোষণা দিয়েছিল।

এক সপ্তাহের এমআরএনএ-ভিত্তিক দু’টি ভ্যাকসিনের সফলতার খবরে এর কার্যকারিতা নিয়ে সন্দেহ দূর হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে ডা. ফউসি বলেন, যখন আপনার কাছে এমন দু’টি ভ্যাকসিন রয়েছে যা ৯০ শতাংশের বেশি কার্যকর প্রমাণিত, আমার মনে হয় এতেই বিষয়টি প্রতিষ্ঠিত হয়েছে। এর আর কিছু প্রমাণের দরকার নেই।

তিনি বলেন, ডেটা তার হয়ে কথা বলছে, আমি নই। এটা আমার মতামত নয়, ডেটার দিকে দেখুন।

তবে এসব ভ্যাকসিনের বিষয়ে এখনও কিছু প্রশ্নের উত্তর অজানাই রয়েছে। যেমন- এর কার্যকারিতার স্থায়ীত্ব।

ভ্যাকসিনগুলো কতদিন কার্যকর থাকবে এমন প্রশ্নের উত্তরে মার্কিন এ বিশেষজ্ঞ বলেন, এটি এক বছর, দুই বছর, তিন বছর, নাকি পাঁচ বছর থাকবে, তা এখনও জানি না।

প্রাথমিক ফলাফলে অসাধারণ কার্যকারিতা প্রমাণের ফলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভ্যাকসিনগুলো যুক্তরাষ্ট্রে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি পেতে পারে। তবে শুধু অনুমতি পেলেই হবে না, এটি সঠিকভাবে ব্যবহারও করতে হবে।

এ বিষয়ে ডা. ফউসি বলেন, মানুষকে ভ্যাকসিন গ্রহণে রাজি করাতে হবে। কেউ যদি গ্রহণই না করে তাহলে ভ্যাকসিনের উচ্চমাত্রায় কার্যকারিতা কোনও কাজেই আসবে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930