IMG-LOGO

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেইমেসির বিদায়ে রোনালদো যে বার্তা দিলেননন্দীগ্রামে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত হলেন সুমনবাঘায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসব শুরু হচ্ছে আজশেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া জানাল ভারতনন্দীগ্রামে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিলরাহুল-প্রিয়াঙ্কা গান্ধীকে ফের আটক‘বন্ধুত্ব চাইলে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে’অবশেষে চারঘাটের নন্দনগাছী ষ্ট্রেশনে থামলো ট্রেনবন্ধ ষ্ট্রেশন চালু ও সংস্কারের উদ্বোধন করলেন সাংসদ চাঁদরাজশাহী বিসিপিএ উদ্যোগে উত্তম কৃষি চর্চা (GAP) বিষয়ক কৃষক প্রশিক্ষননিয়ামতপুরে গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণসিরাজগঞ্জে বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট: ৮০০০০/-টাকা অর্থদন্ডউপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনাগোমস্তাপুরে দুস্থ ও অসহায়দের মাঝে অনুদানের চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণতানোরে দ্রুত গতিতে চলছে প্রতিমায় রংতুলির কাজ, বরণের অপেক্ষায় পূজারীরা
Home >> প্রবাস >> টপ নিউজ >> লিড নিউজ >> হার মেনে নাও : ট্রাম্পকে ঘনিষ্ঠ মিত্র

হার মেনে নাও : ট্রাম্পকে ঘনিষ্ঠ মিত্র

ধূমকেতু নিউজ ডেস্ক : পরিবারের সদস্যদের পর এবার ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন নির্বাচনে পরাজয় মেনে নেয়ার পরামর্শ দিয়েছেন দীর্ঘদিনের মিত্র রিপাবলিকান ক্রিস ক্রিস্টি।

ডোনাল্ড ট্রাম্পের বিশ্বস্ত মিত্র হিসেবে পরিচিত সাবেক নিউজার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি তাকে জো বাইডেনের কাছে হার স্বীকার করার আহ্বান জানিয়েছেন।

পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের আইনজীবীদের দলকে তিনি ‘জাতীয় পর্যায়ের কলঙ্ক’ বলে আখ্যায়িত করেছেন।

৩ নভেম্বর ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর তিন সপ্তাহ পার হলেও পরাজয় মেনে নেননি ট্রাম্প। তিনি এখনও জো বাইডেনের বিরুদ্ধে কারচুপির ভিত্তিহীন অভিযোগ তুলেই যাচ্ছেন। ফন্দিফিকির করে যাচ্ছেন মসনদ ধরে রাখতে।

রিপাবলিকান ট্রাম্পের দলের বেশ কয়েকজন নেতা তাকে আইনি লড়াই চালিয়ে যাওয়ার পক্ষে কথা বললেও এর বিরোধিতাকারীর সংখ্যাও দিন দিন বাড়ছে।

তাদের একজন ক্রিস ক্রিস্টি। তিনি এবিসি টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যদি খোলাখুলি বলি তা হলে ট্রাম্পের আইনজীবীরা যা করছেন তা একদম জাতীয় পর্যায়ের বিব্রতকর কার্যকলাপ।

‘কোর্টরুমের বাইরে সারাক্ষণ নির্বাচনে জালিয়াতির কথা বলে যাচ্ছে ট্রাম্পের দল। কিন্তু কোর্টরুমের ভেতরে তারা জালিয়াতির যুক্তি দেখাচ্ছে না। আমি অনেকদিন ধরে প্রেসিডেন্টের সমর্থক। তাকে আমি দুবার ভোট দিয়েছি। কিন্তু যা ঘটেনি তবুও অনবরত সেটাই ঘটেছে বলে যেতে পারি না আমরা।’

ক্রিস ক্রিস্টি বিশেষ করে ট্রাম্পের আইনজীবী সিডনি পাওয়েলের কড়া সমালোচনা করেছেন।

গত বৃহস্পতিবার পাওয়েল বলেছেন, ইলেক্ট্রনিক পদ্ধতির ভোটের মাধ্যমে লাখ লাখ ভোট বাইডেনের পক্ষে বদলে দেয়া হয়েছে। যার পক্ষে কোনো যুক্তি তিনি দেখাতে পারেননি। তিনি আরও বলেছেন, জো বাইডেন ‘কমিউনিস্টদের টাকায় জিতেছেন’।

রোববার ট্রাম্পের দল অবশ্য এক বিবৃতিতে সিডনি পাওয়েল তাদের সঙ্গে কাজ করছেন না এমন ইঙ্গিত দিয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় সিডনি পাওয়েলকে তার আইনি দলের সদস্য হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন।

২০১৬ সালের নির্বাচনে প্রার্থী হিসেবে সবচেয়ে প্রথম যে গভর্নর ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছিলেন তিনি ক্রিস ক্রিস্টি।

এবারের নির্বাচনে প্রার্থীদের যেসব বিতর্ক হয়েছে তাতে ট্রাম্পের বক্তব্যের প্রস্তুতি নিতেও এই বন্ধু সহায়তা করেছেন।

রোববার রিপাবলিকান পার্টির আরও কয়েকজন ট্রাম্পকে হার মেনে নিতে অনুরোধ করেছেন।

তাদের মধ্যে একজন মেরিল্যান্ডের গভর্নর ল্যারি হোগান। তিনি সিএনএনকে বলেছেন, নির্বাচনের ফল উল্টে দিতে ট্রাম্প শিবিরের ধারাবাহিক চেষ্টায় ‘মনে হওয়া শুরু হয়েছে যে আমরা একটি ব্যানানা রিপাবলিক’।

‘ট্রাম্পের উচিত গলফ খেলা বন্ধ করা এবং হার মেনে নেয়া,’ টুইটারে দেয়া এক পোস্টে এমনটিই বলেছেন এ রিপাবলিকান গভর্নর।

মিশিগান থেকে নির্বাচিত হাউস অব রিপ্রেজেন্টেটিভের সদস্য ফ্রেড উপটন বলেছেন, তার রাজ্যের ভোটাররা বাইডেনকে বেছে নিয়ে তাদের রায় জানিয়ে দিয়েছেন।

নর্থ ডাকোটার কেভিন ক্রেমার এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ‘ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরুর সময় পেরিয়ে যাচ্ছে’ বলে সতর্ক করেছেন।

প্রসঙ্গত, ৩ নভেম্বরের ভোটে ইলেকটোরাল ও পপুলার দুই ভোটেই জো বাইডেন ট্রাম্পকে হারিয়েছেন। জো বাইডেন ৩০৬ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন, আর ট্রাম্প পেয়েছেন ২৩২ ইলেকটোরাল ভোট। এই ফল না মেনে বিক্ষোভ করছেন ট্রাম্প সমর্থকরা। তবে রিপাবলিকান থিংক ট্যাঙ্করা ট্রাম্পকে পরাজয় মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930