IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> প্রবাস >> লিড নিউজ >> ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৬৮ আফ্রিকান অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ৭৪

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৬৮ আফ্রিকান অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ৭৪

ধূমকেতু নিউজ ডেস্ক : ইয়েমেনের দক্ষিণ উপকূলে একটি নৌকা ডুবির ঘটনায় অন্তত ৬৮ জন আফ্রিকান অভিবাসী নিহত হয়েছেন এবং আরও ৭৪ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় রোববার (৩ আগস্ট) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে ইয়েমেনে আইওএম-এর প্রধান আবদুসত্তোর এসোয়েভ জানান, ১৫৪ জন ইথিওপীয় অভিবাসী নিয়ে যাত্রা করা নৌকাটি এডেন উপসাগরে আবইয়ান প্রদেশের উপকূলীয় অংশে ডুবে যায়।

এসোয়েভ আরও বলেন, খানফার জেলার উপকূলে ৫৪ জন অভিবাসীর লাশ ভেসে আসে। অপর ১৪ জনের লাশ উদ্ধার করে দক্ষিণ ইয়েমেনের আবইয়ান প্রদেশের রাজধানী জিনজিবারের হাসপাতালের হিমঘরে পাঠানো হয়েছে।

দুর্ঘটনা থেকে মাত্র ১২ জন অভিবাসী বেঁচে ফিরেছেন জানিয়ে তিনি বলেন, বাকিদের এখনো খুঁজে পাওয়া যায়নি এবং তারা মৃত বলেই ধারণা করা হচ্ছে।

আবইয়ান সুরক্ষা অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, বিপুল সংখ্যক হতাহতের ঘটনায় তাৎক্ষণিকভাবে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

উপকূলের দীর্ঘ এলাকাজুড়ে ছড়িয়ে থাকা বহু লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।সূত্র: মেহের নিউজ

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31