IMG-LOGO

বুধবার, ৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁদাবাজ-সন্ত্রাসীর তালিকা করে খুব শিগগির ব্যবস্থা নেওয়া হবেইরানি জাহাজে সাবমেরিন হামলায় নিখোঁজ ১০১নওগাঁয় পল্লী এন্টারপ্রাইজ এর অত্যাধুনিক হিরো সার্ভিস সেন্টার এর শুভ উদ্বোধনপোরশায় আমচাষীদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণপোরশায় ফিতরা নির্ধারন সর্বনিম্ন ৮০টাকা, সর্বোচ্চ ২ হাজার ৬২০টাকামহাদেবপুরে ডাসকো ফাউন্ডেশনেরসিএসও কমিটির সভা অনুষ্ঠিতআটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে দুবাইয়ে ইউএস-বাংলা ফ্লাইট‘নেতানিয়াহুর গতিবিধি ইরানের নখদর্পণে’‘জায়নবাদ ‘মানবতার হুমকি’, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে’আবুধাবিতে আটকে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী ঈশা গুপ্তবাঘায় পলিথিনের পাইপ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানেরচর আষাড়িয়াদহ ইউনিয়নে ইফতার মাহফিলে অধ্যাপক মুজিবুর রহমান এমপিহারলেও চোখে চোখ রেখে লড়াই করলো লাল-সবুজের বাংলাদেশ‘অটোপাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না’
Home >> প্রবাস >> লিড নিউজ >> ইরানি জাহাজে সাবমেরিন হামলায় নিখোঁজ ১০১

ইরানি জাহাজে সাবমেরিন হামলায় নিখোঁজ ১০১

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারত মহাসাগরের উপর শ্রীলঙ্কা উপকূলে ইরানের জাহাজের উপর ‘হামলা’ ডুবোজাহাজ (সাবমেরিন)-এর। সংবাদসংস্থা রয়টার্স শ্রীলঙ্কার নৌবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রককে উদ্ধৃত করে জানিয়েছে, এই ঘটনায় অন্তত ১০১ জন নিখোঁজ। আহত হয়েছেন ৭৮ জন। তবে ডুবন্ত জাহাজ থেকে ৩২ জনকে উদ্ধার করেছে শ্রীলঙ্কার সেনা। এটি নিছকই দুর্ঘটনা, নাকি হামলার ঘটনা, তা নিয়ে অবশ্য এখনও স্পষ্ট করে কিছু জানায়নি কলম্বো।

সংবাদসংস্থা পিটিআই-এর একটি প্রতিবেদনে শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বিজিতা হেরাথকে উদ্ধৃত করে বলা হয়েছে, ইরানের জাহাজটিতে ১৮০ জন ছিলেন। শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বুধবার পার্লামেন্টে জানান, সে দেশের দক্ষিণ দিকের বন্দর শহর গল থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে ছিল জাহাজটি। ডুবন্ত জাহাজটি থেকে ভোর ৫টা ৮ মিনিটে সাহায্য চেয়ে বার্তা পাঠানো হয় শ্রীলঙ্কার সেনাকে। ইরানের নৌবাহিনীর ওই জাহাজটির নাম ‘আইআরআইএস ডেনা’।

সংবাদসংস্থা এপি শ্রীলঙ্কার শীর্ষ পর্যায়ের এক আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে, ইরানের নৌবাহিনীর ডুবন্ত ওই জাহাজ থেকে ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। দ্বীপরাষ্ট্রটির স্বাস্থ্য আধিকারিক অনিল জাসিংহে জানিয়েছেন, তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। অল্পবিস্তর চোট-আঘাত নিয়ে বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। সংবাদসংস্থা রয়টার্স শ্রীলঙ্কার নৌসেনার মুখপাত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, জাহাজে থাকা বাকিদের খোঁজে তল্লাশি এবং উদ্ধারকাজ শুরু হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
2425262728