IMG-LOGO

বুধবার, ৮ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ইরানের বিরুদ্ধে ‘শোচনীয় হার’ দেখেছে যুক্তরাষ্ট্র’ঐতিহাসিক বিজয় দাবি ইরান-যুক্তরাষ্ট্রের, নেতানিয়াহুর বিপর্যয় দেখছেন বিরোধীরারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বর্তমান সরকার শিক্ষাকে শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে’বৃষ্টি হলেই তলিয়ে যায় ফসলি খেত কাজে আসে না কোটি টাকা ড্রেন‘আজ রাতে ইরান সভ্যতা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে’নন্দীগ্রামে ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টিতে বোরো ধানের ক্ষতিফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতিমোহনপুরে নবাগত অফিসার ইনচার্জ ওসি’র যোগদানমান্দায় এমপি টিপুর বিরুদ্ধে মানহানীকর সংবাদসম্মেলনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশমহাদেবপুরে বালিকা বিদ্যালয়ে মাদকাসক্ত যুবকের তান্ডব, আতংকে শিক্ষার্থীরাবাগমারায় জমিজমা বিরোধে মিটার ভাঙচুর ও প্রাণনাশের হুমকি, থানায় জিডিচাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেফতাররাজশাহী জেলা পরিষদের প্রশাসককে অভিনন্দন জানিয়েছে অটিস্টিক শিক্ষার্থীরাচাঁপাইনবাবগঞ্জে পুলিশের মাস্টার প্যারেড ও কল্যান সভা
Home >> প্রবাস >> লিড নিউজ >> ঐতিহাসিক বিজয় দাবি ইরান-যুক্তরাষ্ট্রের, নেতানিয়াহুর বিপর্যয় দেখছেন বিরোধীরা

ঐতিহাসিক বিজয় দাবি ইরান-যুক্তরাষ্ট্রের, নেতানিয়াহুর বিপর্যয় দেখছেন বিরোধীরা

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পর্ষদ বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধে তারা একটি ‘ঐতিহাসিক’ বিজয় অর্জন করেছে। পরিকল্পিত আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে ১০ দফা প্রস্তাবের রূপরেখা মেনে নিতে বাধ্য করা গেছে।

পর্ষদ জানিয়েছে, এই প্রস্তাবের মধ্যে আছে হামলা না করার নিশ্চয়তা, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত রাখা, নিষেধাজ্ঞা প্রত্যাহার, অঞ্চলটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আগামী শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হতে যাওয়া আলোচনায় এই বিষয়গুলোর খুঁটিনাটি চূড়ান্ত করার ওপর গুরুত্ব দেওয়া হবে। তবে এই আলোচনার অর্থ যুদ্ধের সমাপ্তি নয়।

এদিকে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর মাধ্যমে যুক্তরাষ্ট্র ‘পূর্ণাঙ্গ বিজয়’ অর্জন করেছে। ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন চীন ইরানকে আলোচনায় বসতে রাজি করিয়েছে। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম বা পারমাণবিক জ্বালানির বিষয়টি ‘নিখুঁতভাবে দেখাশোনা করা হবে’।

তেলবাহী জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে অনিশ্চয়তা থাকলেও ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘একটি দীর্ঘমেয়াদী চুক্তির জন্য শক্তিশালী রূপরেখা তৈরি হয়েছে। আমাদের কাছে একটি ১৫ দফা আছে, যার অধিকাংশ বিষয়েই সম্মতি পাওয়া গেছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’

নেতানিয়াহুর বিপর্যয়
ইসরায়েলের প্রধান বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ বুধবার ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতির তীব্র সমালোচনা করেছেন। তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলেছেন।

সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে ইয়ার লাপিদ লিখেছেন, ‘ইতিহাসে এর আগে কখনোই এমন রাজনৈতিক বিপর্যয় ঘটেনি। আমাদের জাতীয় নিরাপত্তার মূল বিষয়গুলো নিয়ে যখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, তখন ইসরায়েল আলোচনার টেবিলের ধারে কাছেও ছিল না।’

ইয়ার লাপিদ আরও লিখেছেন, ‘সেনাবাহিনীকে যা করতে বলা হয়েছিল তারা সবকিছুই করেছে। সাধারণ জনগণ অসামান্য সহনশীলতা দেখিয়েছে। কিন্তু নেতানিয়াহু রাজনৈতিক ও কৌশলগতভাবে ব্যর্থ হয়েছেন। তিনি নিজের নির্ধারিত লক্ষ্যগুলোর একটিও অর্জন করতে পারেননি।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031