IMG-LOGO

বুধবার, ৮ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে সাগর হোসেন নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার‘ইরানের বিরুদ্ধে ‘শোচনীয় হার’ দেখেছে যুক্তরাষ্ট্র’ঐতিহাসিক বিজয় দাবি ইরান-যুক্তরাষ্ট্রের, নেতানিয়াহুর বিপর্যয় দেখছেন বিরোধীরারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বর্তমান সরকার শিক্ষাকে শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে’বৃষ্টি হলেই তলিয়ে যায় ফসলি খেত কাজে আসে না কোটি টাকা ড্রেন‘আজ রাতে ইরান সভ্যতা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে’নন্দীগ্রামে ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টিতে বোরো ধানের ক্ষতিফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতিমোহনপুরে নবাগত অফিসার ইনচার্জ ওসি’র যোগদানমান্দায় এমপি টিপুর বিরুদ্ধে মানহানীকর সংবাদসম্মেলনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশমহাদেবপুরে বালিকা বিদ্যালয়ে মাদকাসক্ত যুবকের তান্ডব, আতংকে শিক্ষার্থীরাবাগমারায় জমিজমা বিরোধে মিটার ভাঙচুর ও প্রাণনাশের হুমকি, থানায় জিডিচাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেফতাররাজশাহী জেলা পরিষদের প্রশাসককে অভিনন্দন জানিয়েছে অটিস্টিক শিক্ষার্থীরা
Home >> প্রবাস >> লিড নিউজ >> ‘ইরানের বিরুদ্ধে ‘শোচনীয় হার’ দেখেছে যুক্তরাষ্ট্র’

‘ইরানের বিরুদ্ধে ‘শোচনীয় হার’ দেখেছে যুক্তরাষ্ট্র’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের দেওয়া ১০টি দাবি যুক্তরাষ্ট্র ও ইসরাইল মেনে নেওয়ায় থেমেছে যুদ্ধ। রাশিয়া এটিকে যুক্তরাষ্ট্রের ‘চরম ব্যর্থতা’ হিসেবে দেখেছে। একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে।

বুধবার (৮ এপ্রিল) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা স্পুটনিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন। খবর আনাদালু এজেন্সি

তিনি বলেন, ‘আরও আক্রমণাত্মক হওয়া, আরও শক্ত অবস্থান নেওয়া, সামাজিক মাধ্যমে বেশি লেখা এবং ‘জয় খুব কাছেই’—এই ধরনের সব বক্তব্য আবারও ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে। এই একমুখী, আক্রমণাত্মক ও উসকানিবিহীন হামলার কৌশলও একইভাবে ব্যর্থ হয়েছে।

জাখারোভা আরও বলেন, শুরু থেকেই রাশিয়া ইরানের বিরুদ্ধে ‘আগ্রাসন’ অবিলম্বে বন্ধ করা এবং একটি ‘বাস্তব রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান’ শুরু করার প্রয়োজনীয়তার কথা বলে আসছে।

মঙ্গলবার ট্রাম্প ঘোষণা দেন, তিনি ‘দুই সপ্তাহের জন্য ইরানের ওপর বোমাবর্ষণ ও হামলা স্থগিত রাখতে’ সম্মত হয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করার পর থেকেই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পায়। এসব হামলায় ১,৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়।

এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরাইলের পাশাপাশি জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। পাশাপাশি তারা হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলেও সীমাবদ্ধতা আরোপ করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031