ধূমকেতু প্রতিবেদক : ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় কোট স্টেশন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাদ মাগরিব নগরীর কোটস্টেশন মোড়ে বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে এ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোশাদক হোসেন বুলবুল।
রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ পারভেজ পিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন
রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, সহ-সভাপতি শফিকুল ইসলাম শাফি, সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলী, রাজপাড়া থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ভূঁইয়া, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাসনাইন হোসেন শিকল, রাজপাড়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, মহানগরের যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনারুল ইসলাম, ০১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মাইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক অসীম রেজা, ০২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম মতিন ও সাধারণ সম্পাদক মঞ্জুর কাজের স্বপন, কাশিয়াডাঙ্গা ছাত্রদলের আহ্বায়ক মমিনুল ইসলাম, সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস জিন্নাহ, রাজপাড়া থানা ছাত্রদলের আহ্বায়ক রাতুল, বিএনপি নেতা নুরুল ইসলাম রনি, বিএনপি নেতা জামাল উদ্দিনসহ বিএনপি, যুবদল, ছাত্র ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।



