IMG-LOGO

বৃহস্পতিবার, ২২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেসসিরাজগঞ্জে নিরাপদ সড়ক গড়তে চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ হতে পারে‘আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে’সর্বোচ্চ বিপজ্জনক’ অবস্থায় হরমুজ প্রণালিগোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হারতাইওয়ানে ২২৭ কিমি বেগে ধেয়ে আসছে টাইফুন চাম্পিরাজশাহী থেকে অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলো ঢাকায়‘‘গুপ্ত’ দল ও পতিত আ. লীগ যৌথভাবে চক্রান্তে লিপ্ত হয়েছে’‘সাজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি’রাতের আঁধারে শহীদ মিনার ভাঙচুর নিয়ে ধোঁয়াশা, ভাঙচুর নাকি নড়বড়ে স্থাপনা?পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলনঅসুস্থ ভূমিমন্ত্রীকে রামেক হাসপাতালে দেখতে গেলেন রাসিক প্রশাসকবিচারের নাম করে যুবককে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধেআড়ম্বরের ভিড়ে ভক্তিটা যেন হারিয়ে না যায়: বাণিজ্যিক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সিরাজগঞ্জে নিরাপদ সড়ক গড়তে চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ

সিরাজগঞ্জে নিরাপদ সড়ক গড়তে চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ

ধূমকেতু প্রতিবেদক,বাঘা: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও যানবাহনে স্টিকার লাগানো হয়েছে। এ সময় চালকদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করতে প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন তথ্যচিত্র ও পরামর্শ তুলে ধরা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৯টায় সিরাজগঞ্জ পৌর শহরের এম. এ. মতিন বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সিরাজগঞ্জ সার্কেলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আবু নাঈম।

এ সময় সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আবু নাঈম বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে সচেতন হতে হবে। সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ করা এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা জরুরি। সড়ক দুর্ঘটনা কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব।

তিনি আরও বলেন, মোটরযান চালক, পরিবহন মালিক, যাত্রী ও পথচারীদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করতে বিভিন্ন তথ্যচিত্র ও প্রয়োজনীয় পরামর্শ তুলে ধরা হচ্ছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে চালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলা, বৈধ ড্রাইভিং লাইসেন্স ও হালনাগাদ কাগজপত্র সঙ্গে রাখা, সিটবেল্ট ব্যবহার এবং ট্রাফিক আইন ও সংকেত অনুসরণের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি মাদকাসক্ত বা ক্লান্ত অবস্থায় গাড়ি না চালানো, ঝুঁকিপূর্ণ স্থান ও বাঁকে ওভারটেকিং থেকে বিরত থাকা এবং অপ্রয়োজনে হর্ন না বাজানোর বিষয়ে সতর্ক করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেলের মোটরযান পরিদর্শক মোহাম্মদ তাজুল ইসলাম ও আল ইমরান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোছাঃ মিনা খাতুন, আব্দুল মতিন শেখ প্রমুখ।

এ ছাড়া নিরাপদ সড়ক চাই (নিসচা) সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি নতুন সিরাজী, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আব্দুল মমিন সরকার, সহসভাপতি মোঃ সাইফুল ইসলাম, আবুল হাসনাত হিটু ও আব্দুস শুকুর মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মান্নান মন্ডল, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংস্কৃতিক সম্পাদক মনিরা খাতুন, যুব ও ক্রীড়া সম্পাদক রাশিদা খাতুন এবং কার্যকরী সদস্য সেলিম মন্ডলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930