IMG-LOGO

শনিবার, ২৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিকল্পনা কমিশনের সদস্যের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎপুঠিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি !ভোগান্তিতে গ্রাহকরানৈরাজ্য ও অস্থিতিশীল করার প্রতিবাদে রাজশাহী জেলা বিএনপির সমাবেশচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তারআজ সিরাজগঞ্জ সদর ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির যৌথ উদ্যোগে দেশব্যাপী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে কাল সমাবেশরাণীনগরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভামোহনপুরে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগসিংড়ায় ঈদগাহ মাঠের জমি দখল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যুপোরশায় ছাত্রী-শিক্ষকের অনৈতিক কর্মকান্ডের জেরে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভবাঘায় প্রকৃতি, পরিবেশ ও বড়াল নদী রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা,খনন ও অবৈধ দখল মুক্ত করার আশ্বাস এমপি চাঁদেরনিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপনসিরাজগঞ্জে নারী পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতা ভিক্তিক স্থানীয় সরকার নির্বাচন আলোচনা সভা‘স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে হতে পারে’‘সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা’
Home >> বিনোদন >> রণবীর কাপুর গরুর মাংস ভালোবাসেন

রণবীর কাপুর গরুর মাংস ভালোবাসেন

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউড অভিনেতা রণবীর কাপুর এবার ‘রামায়ণা’ ছবিতে রামের চরিত্রে হাজির হচ্ছেন। বিগ বাজেটে নির্মিত সিনেমাটির এই চরিত্রের সঙ্গে মানিয়ে যেতে অভিনেতা কঠোর প্রস্তুতি নিয়েছিলেন। এই সময় মদ্যপান বাদ দেন, নিজেকে সযত্নে নিয়ন্ত্রণ করেন। তবে গোমাংস তার প্রিয় খাবার, যা নিয়ে এক সাক্ষাৎকারে নিজেই খোলাখুলি স্বীকার করেছেন রণবীর।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালে এক সাক্ষাৎকারে রণবীর বলেন, ‌‘আমার পরিবার পেশোয়ারি। সেই সংস্কৃতির খাবার যেমন পাঁঠার মাংস, পায়া, গোমাংস সবই আমার খুব পছন্দ। হ্যাঁ, আমি গোমাংস খেতে ভালোবাসি।’

তার এই মন্তব্য খানিকটা বিতর্ক জন্ম দিয়েছে। গরুর মাংস খাওয়া অভিনেতা বলে রামের চরিত্রে রণবীরকে মানতে অনেক নিন্দুকের আপত্তি ছিল। তাদের দাবি, রাম হয়েও গরুর মাংস খেতে ভালোবাসেন রণবীর কাপুর এটা মানা যায় না।

তবে তাদের সেই অভিযোগ উড়িয়ে দিয়ে অভিনেতার পাশে দাঁড়িয়েছেন ছবির প্রযোজক নমিত মালহোত্রা। তিনি বলেন, ‘গতকালের বিষয় টেনে আজকের কোনো কিছু নষ্ট করা ঠিক না। রণবীরকে রামের চরিত্রে মানিয়ে দেখতে হবে তার বর্তমান প্রেরণা ও দক্ষতার মাধ্যমে।’

একজন ধর্মগুরুও রণবীরকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, ‘অতীতের কারণে কাউকে বিচার করা ঠিক নয়। চলচ্চিত্রের চরিত্র ও বাস্তব জীবন আলাদা। রণবীর যদি রামের চরিত্রে অভিনয় করেন সেটা তার দক্ষতা ও প্রস্তুতির ফল। হয়তো পরের ছবিতে তিনি রাবণও হতে পারেন।’

এদিকে রণবীরের কঠোর প্রস্তুতি ও চরিত্রের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রচেষ্টা ইতোমধ্যেই ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। অভিনেতার কথায়, ‘চরিত্রের ভেতরে ঢুকতে হলে সব শখ-রুচি সাময়িকভাবে বাদ দিতে হয়। তবে আমার প্রিয় খাবার গোমাংসের প্রতি ভালোবাসা সর্বদা থাকবে।’

চলচ্চিত্রটি মুক্তির আগে থেকেই দর্শক ও সমালোচকদের মধ্যে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। রণবীরের এই সাহসী ও নিবেদিত অভিনয় তাদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031