IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ
Home >> বিনোদন >> দ্বিতীয় সন্তানের বাবা হলেন কপিল শর্মা

দ্বিতীয় সন্তানের বাবা হলেন কপিল শর্মা

ধূমকেতু নিউজ ডেস্ক : দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন বলিউডের তুমুল জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা। সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী গিন্নি চতরাথ। স্বয়ং কপিল শর্মা টুইট করে জানিয়েছেন এই সুখবর।

সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘ঈশ্বরের আশীর্বাদে আজ ভোরে আমাদের ছেলে হয়েছে। মা এবং বাচ্চা দু’জনেই সুস্থ আছে। আপনাদের ভালবাসা এবং প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ। অনেক ভালোবাসা জানাই আপনাদের। ইতি গিন্নি এবং কপিল।’

এরমধ্যেই সুরেশ রায়না, সাইনা নেওয়াল, সুমনা চক্রবর্তীর মতো তারকারা শুভেচ্ছা জানিয়েছেন তারকা দম্পতিকে।

দিন কয়েক আগে জানা যায় ‘দ্য কপিল শর্মা শো’ বন্ধ হয়ে যাচ্ছে। প্রথমে কপিলের নতুন কাজের ব্যস্ততা এবং মঞ্চে দর্শকের অভাবকে কারণ হিসেবে চিহ্নিত করা হলেও, পরে জানা যায় প্রকৃত কারণ অন্য।

টুইটারে এক অনুরাগীর সঙ্গে কথোপকথনে কপিল জানান, এই সময়টা স্ত্রীর সঙ্গে থাকার জন্য সাময়িক বিরতি নিয়েছেন তিনি। তখনই আলোচনায় আসে তার দ্বিতীয়বারের মতো বাবা হওয়ার বিষয়টি।

এর আগে ২০১৮ সালের ডিসেম্বর মাসে জলন্ধরে হিন্দু এবং শিখ মতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন গিন্নি এবং কপিল। কলেজ জীবন থেকে বন্ধু ছিলেন তারা। সেই বন্ধুত্ব ভালবাসায় পরিণত হতে বেশি সময় নেয়নি। দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নেন গিন্নি এবং কপিল।

২০১৯ সালে জন্ম নেয় তাদের কন্যা সন্তান আনায়রা। সেবারও টুইটারের মাধ্যমেই সকলকে খুশির খবর জানিয়েছিলেন কপিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31