IMG-LOGO

সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমরা রাস্তায় নেমেছি আপনাদের ঘরে গ্যাস-বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য’তানোরে মাটির দেয়াল ধসে গৃহবধুর মৃত্যুচিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাই কোর্টবাগমারায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীরতানোরের কামারগাঁ ইউপিতে চেয়ারম্যান পদে সোহেল রানা সকলের দোয়া প্রার্থীবাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদপাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি রায়গঞ্জের কৃষকেরানয়াদিল্লিতে ছয় তলা মেসবাড়ি ধ্বংসস্তূপে আটকে আছে বহু শিক্ষার্থীসিংড়ায় এসএসসি ’৯৪ ব্যাচের বন্ধুদের মিলনমেলা, স্মৃতিচারণ ও নৌকা ভ্রমণএকশত পরিবারকে শুকনো খাবার দিলেন সংসদ সদস্যরাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে দশ হাজার টাকা জরিমানা‘লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধনপুঠিয়ায় ৪ মাদকসেবী ও বিক্রেতা আটক
Home >> বিশেষ নিউজ >> রাজশাহী >> সবজি-মুরগির বাজারমূল্য উর্ধ্বগতি, ক্রেতাশূণ্য মাছের বাজার

সবজি-মুরগির বাজারমূল্য উর্ধ্বগতি, ক্রেতাশূণ্য মাছের বাজার

ধূমকেতু প্রতিবেদক, জাহিদ হাসান সাব্বির : চাহিদা বাড়তে থাকায় গত দেড় মাসে সকল সবজি কেজিতে প্রায় ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। তবে পটল, বেগুন, বাঁধাকপির দাম যথাক্রমে কেজিতে ৫ টাকা বৃদ্ধি পেয়েছে।

সবজি ব্যবসায়ী আরিফুল ইসলাম (৩৫) ধুমকেতু নিউজকে বলেন, বর্তমান করোনা মহামারীর ক্রান্তিকাল পেরিয়ে স্বাভাবিক হচ্ছে বাজার। কিছু সবজির দাম সামান্য একটু বাড়লেও তা প্রায় নগন্য। আর সিজিন পরিবর্তনের কারণে এমনটা হচ্ছে বলে জানান তিনি। তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে স্বাভাবিক হতে পারে সবজির মূল্য।

একজন ক্রেতার সাথে কথা বলে জানা যায়, সবজির দাম আগের থেকে একটু বেশি। আয়ের তুলনায় ব্যয় বর্তমান বাজারে বেশি হচ্ছে।

এদিকে, বেড়েছে পেঁয়াজের দামও। মাঝখানে পেঁয়াজের দাম খুচরায় ৩০ থেকে ৩৫ টাকা পাওয়া যাচ্ছিলো। বর্তমানে ৪৫ থেকে ৫০ টাকাতে বিক্রি হচ্ছে। কেজিতে প্রায় ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে পেঁয়াজের দাম।

অপরদিকে, মাছের বাজার ঘুরে দেখা যায় অন্যরকম চিত্র। মাছ পর্যাপ্ত পরিমাণ থাকলেও নেই ক্রেতা। বিপাকে পড়েছেন মাছ ব্যবসায়ীরা। দেখা গেছে, গত দু’মাস আগের মাছের বাজার আর বর্তমান মাছের বাজার দর অনেক কম। দাম কমলেও নেই ক্রেতা।

মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম (৫০) ধুমকেতু নিউজকে জানান, বাজারে পর্যাপ্ত মাছের যোগান থাকায় সকল মাছের দাম নাগালের মধ্যেই রয়েছে। কিন্তু দাম কমলেও নেই ক্রেতা। ইলিশ মাছের বর্তমান মূল্য ৬০০ টাকা থেকে শুরু করে ৯০০ টাকা ও পাঙ্গাস মাছের দাম কেজি প্রতি ১২০ টাকা দরে চলছে।

এছাড়াও মুরগির বাজারে দেয়া যাচ্ছে উল্টা চিত্র। বেড়েছে সোনালী জাতের মুরগির দাম। ব্রয়লার মুরগির দাম খুচরায় ১৬০ টাকা পর্যন্ত উঠেছে। তবে এ দাম অন্যান্য বছরের চেয়ে বেশি। স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে মুরগির দাম।

ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে সয়ামিলের দাম বাড়ায় রাজশাহীর বাজারে সয়ামিলের দাম কেজিতে ১৩ থেকে ১৫ টাকা বেড়েছে। এতে উৎপাদন কম হওয়াকেও কারণ হিসেবে দেখছেন তারা।

রাজশাহীর খুচরা বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিতে ১৬০ থেকে ১৭০ টাকা। সোনালি জাতের মুরগি বিক্রি হচ্ছে ৩৩০ টাকা কেজি, পাকিস্তানি কক বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি। এক মাস আগেও ব্রয়লার মুরগি পাওয়া যেত ১৩০ থেকে ১৪০ টাকা কেজিতে। মধ্য জানুয়ারিতে ব্রয়লার মুরগির দাম ছিল ১২০ থেকে ১৩০ টাকা। মাসখানেক আগে সোনালি মুরগি পাওয়া যেত ২৫০ থেকে ২৬০ টাকা কেজি। এর আগে ছিল ২২০ থেকে ২৩০ টাকা কেজি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031