IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজনীতি >> বঙ্গবন্ধু বাংলাদেশকে কৃষিসমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন : পলক

বঙ্গবন্ধু বাংলাদেশকে কৃষিসমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন : পলক

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এ্যাড. জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক সজিব ওয়াজেদ জয়ের হাত ধরে ১৩ বছরে দেশ ডিজিটাল হয়েছে। মহামারী করোনায় স্কুল-কলেজ, চলেছে, কুরবানীর হাটে গরু বিক্রি হয়েছে প্রযুক্তির সহায়তায়। বিগত ২২ মাসে লক্ষ লক্ষ রোগী টেলিমেডিসিনে চিকিৎসা সেবা গ্রহণ করেছে। ৯৯৯ এ ৫ বছরে প্রায় ৫ কোটি মানুষকে পুলিশ, এ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সেবা দিয়েছে সরকার। করোনায় কর্মহীন পরিবারের মাঝে ৩৩৩ এর মাধ্যমে খাদ্য বিতরণ করা হয়েছে। সুরক্ষা এ্যাপসের মাধ্যমে করোনার ভ্যাক্সিন রেজিস্ট্রেশন করা হয়েছে প্রায় ৯ কোটি মানুষের। প্রযুক্তির সহায়তায় বাংলাদেশ আজ ডিজিটাল প্লাটফর্মে দাঁড়িয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে কৃষিসমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। বর্তমানে সবুজ বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ কৃষিসমৃদ্ধ হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। বাংলাদেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বর্তমানে কেউ না খেয়ে থাকেনা। দেশের ১৬ কোটি মানুষের মুখে খাদ্য তুলে দিয়েছে শেখ হাসিনা। বিএনপি-জামায়াতের শাসনামলে তেল-সারের জন্য কৃষককে জীবন দিতে হয়েছে। বিএনপি-জামায়াত নেতাদের পায়ে ধরতে হয়েছে। এখন আর তেল-সারের জন্য কৃষকদের জীবন দিতে হয়না।

করোনা পরিস্থিতি মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রেখে, মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেন প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক।

প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত ” বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতিত)” শীর্ষক কর্মসূচির আওতায় চলতি ২০২১-২২ অর্থ বছরে অত্র উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের জন্য প্রাপ্ত শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল ও গার্ডেন টিলার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

শনিবার (২২শে জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম সামিরুল ইসলাম এর সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা, সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা, উপজেলা আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সভাপতি উপেন্দ্রনাথ সরদার, সাধারণ সম্পাদক সরেশ চন্দ্র উরাও প্রমুখ।

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের ৫টি বাইসাইকেল, ১০ জনকে ৬ হাজার করে ও ৩০ জনকে ২৪০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান এবং ৭জন কৃষককে ৭টি গার্ডেন টিলার ৭০% ভুর্তুকিতে প্রদান করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31