IMG-LOGO

বুধবার, ১২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে আবাসিক এলাকায় হাঁসের খামারপরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসীমান্দায় প্রকাশ্যে ৪ শতাধিক ফলন্তকলাগাছ কাটলেন প্রতিপক্ষরাবাঘায় ৩ শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেলদুর্গাপুরে হাটের জায়গা বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে লাখ টাকা আদায়ের অভিযোগনিয়ামতপুরে এনার্জি ড্রিংকের বোতলে রাখা কীটনাশক পানে শিশু অসুস্থ,তথ্য চাওয়ায় উত্তেজিত প্রধান শিক্ষক২৮ শিক্ষক-কর্মচারী, ১৫ পরীক্ষার্থীর পাস করেনি কেউমান্দার ৫ মাদ্রাসায় শতভাগ ফেলফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ডনিয়ামতপুরে কারিতাসের জলবায়ু অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিতশূন্য থেকে শিখরে: এক অদম্য তরুণের ঘুরে দাঁড়ানোর গল্পমান্দায় পাউবোর নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগআত্রাইয়ের গ্রামে গ্রামে শোকের মাতমপাথালিয়ার ২০১ গম্বুজ মসজিদ: স্থাপত্য ও পর্যটনের অনন্য আকর্ষণচাঁপাইনবাবগঞ্জে সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা, উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধনসিটি কর্পোরেশন সমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণউপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আলোচনা সভা অনুষ্ঠিতবৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন বাউয়েটের
Home >> টপ নিউজ >> রাজনীতি >> লিড নিউজ >> মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে দেওয়ার লক্ষ্যেই গ্রেনেড হামলা

মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে দেওয়ার লক্ষ্যেই গ্রেনেড হামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে দেওয়ার লক্ষ্যেই একুশে আগস্টের গ্রেনেড হামলা করা হয়েছে।

শনিবার সংসদ ভবনের তার সরকারি বাসভবন থেকে রাজশাহী সড়ক জোনের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

কাদের বলেন, ‘বিএনপির নেতারা দিবালোকের মতো সত্যকে বিকৃত করে বলছেন। একুশে আগস্টের গ্রেনেড হামলা না-কি দুর্ঘটনা! গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েও সফল হননি বলেই তারা এটিকে এখন দুর্ঘটনা বলছেন।’

তিনি বলেন, ‘দালিলিক প্রমাণ থেকে বেরিয়ে এসেছে এ হত্যাকাণ্ডে মদদ কারা দিয়েছে, কারা হাওয়া ভবনে বসে নির্দেশনা দিয়েছে। এ ঘটনার মাস্টার মাইন্ড তখন হাওয়া ভবন। বিএনপির শীর্ষ নেতৃত্ব সবই জানতেন। সত্য অস্বীকার করার উপায় নেই।’

তিনি আরও বলেন, ‘তারা মুছে দিতে চেয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা। সেদিন আল্লাহর রহমতে শেখ হাসিনা বেঁচে যান। তারা আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘হতে পারে সেদিন হাওয়া ভবনের ছক অনুযায়ী শেখ হাসিনাকে হত্যা করতে পারেনি বলে তারা ঘটনাকে দুর্ঘটনা বলছে। হাওয়া ভবনের সেদিন খুনিদের নিখুঁত পরিকল্পনা ভেস্তে যাওয়ায় তারা তাদের দৃষ্টিকোণ থেকে দুর্ঘটনাই মনে করতে পারে।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘তদন্তে বাধা দেয়া, জজ মিয়া নাটক সাজানো, আলামত নষ্ট করা, পদে পদে বাধা সৃষ্টির মাধ্যমে তাদের (বিএনপি) সংশ্লিষ্টতার অকাট্য প্রমাণ জাতির কাছে আজ স্পষ্ট।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031