IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজনীতি >> টপ নিউজ >> ‘মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জনক বিএনপি’

‘মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জনক বিএনপি’

ধূমকেতু নিউজ ডেস্ক : সরকার মুক্তিযুদ্ধের অর্জন ধ্বংস করছে বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জনক বিএনপি।’ তিনি প্রশ্ন করে বলেন- তারা কথায় কথায় গণতন্ত্রের কথা বলছে, তারা কোন গণতন্ত্রের কথা বলছে? তাদের ভাষায় গণতন্ত্র কি তাহলে হালুয়া-রুটির গণতন্ত্র? বিএনপির গণতন্ত্র হচ্ছে এক চিমটি লবণ, এক মুষ্টি গুঁড় আর আধা সের পানির মিশ্রণের মতো।’

আজ বুধবার সকালে নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিএনপির নেতাদের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের যে অবিরাম যাত্রা তাতে তারা কী ভূমিকা রাখছে, তা জনগণ জানতে চায়। বিএনপি অবিরাম অগণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হটানোর যে ঘোষণা দেয়, তা কি তাদের গণতন্ত্র?’

নেতিবাচকতা, মিথ্যাচার আর ষড়যন্ত্র ছাড়া গণতান্ত্রিক মূল্যবোধের সুরক্ষায় বিএনপি কী করেছে তাও জানতে চান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, ‘দেশে এই মুহূর্তে কোনো রাজনৈতিক সঙ্কট নেই। সঙ্কট চলছে বিএনপির রাজনীতিতে। তাদের দলীয় নেতৃত্বের মধ্যেও এখন পারস্পরিক আস্থার সঙ্কট চরমে। বারবার আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার কারণে বিএনপির রাজনীতিতে এখন সঙ্কটের কালো ছায়া পড়েছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তিকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল বিএনপি। তাই তাদের মুখে স্বাধীনতার সুরক্ষার কথা মানায় না।’

ওবায়দুল কাদের উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘সম্প্রতি ধর্মীয় ইস্যুসহ নানান ইস্যুতে একটি মতলবিমহল সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যমূলক গুজব ছড়াচ্ছে, রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এসব মিথ্যা প্রচারণা নিঃসন্দেহে শাস্তিমূলক অপরাধ।’

তিনি হুঁশিয়ার করে বলেন, ‘আমাদের সবার প্রতিটি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, হতে হবে পরধর্মসহিষ্ণু। কেউ কারো ধর্ম বিশ্বাসে আঘাত বা কটাক্ষ করে পোস্ট দেওয়া প্রত্যাশিত নয়।’

এসময় গুজবে কান না দিয়ে, উসকানিমূলক কিছু নজরে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে জনগণের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আসন্ন শীতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের বিষয়ে বিশেষজ্ঞদের সতর্কতা প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যেই ইউরোপের কয়েকটি দেশে সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউন আরোপ করা হয়েছে। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যায় বাংলাদেশেও করোনায় আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বেড়ে চলছে। এ অবস্থায় যেকোনো আশঙ্কা থেকে মুক্ত থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31