IMG-LOGO

রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মায়ের মূর্ত প্রতীকই হচ্ছেন বেগম খালেদা জিয়া : ভূমিমন্ত্রী‘গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ’নন্দীগ্রামে বিএনপি নেতা আদরের মাতার ইন্তেকালসিংড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসননিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণরহনপুরে চক্ষু হাসপাতালের উপকেন্দ্রের উদ্বোধনসিংড়ায় ঢেউটিন প্রদান, চলনবিলে পোনা মাছ অবমুক্ত ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরি, জড়িত নবম শ্রেণির শিক্ষার্থীরায়গঞ্জে একটি রাস্তা না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন স্হানীয় মুসল্লিরাসিংড়ায় স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কার করলেন এলাকাবাসীবাগমারায় স্বামী-সন্তান ফেলে গর্ভে সন্তান নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে উধাও গৃহবধূরাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুরের হাতে পুরস্কার তুলে দেন :ভূমিমন্ত্রী মিনুফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে হাসুয়া দিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যাদাঁড়িয়ে থাকা লরির পেছনে প্রাইভেটকারের ধাক্কা, কেরালায় ৮ শিক্ষার্থী নিহত
Home >> রাজনীতি >> বিশেষ নিউজ >> লিড নিউজ >> ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি

ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি

ধূমকেতু নিউজ ডেস্ক : সব অভিযোগ যাচাই শেষে আগামী ডিসেম্বরের মধ্যেই সম্মেলন হওয়া ৩১ জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ শেষ করতে চান আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা।

ইতোমধ্যে জেলার নেতাদের নিয়ে এক বা একাধিক বৈঠকও হয়েছে। আগামী সপ্তাহে আরও কয়েকটি জেলার নেতাদের নিয়ে বৈঠকের কথা। একইসঙ্গে করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী জানুয়ারি থেকেই শুরু হবে মেয়াদোত্তীর্ণ ৪৭ সাংগঠনিক জেলার সম্মেলন।

এর আগে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড সম্মেলন শেষ করার কথা ভাবা হচ্ছে। দলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতারা বলছেন, অভিযোগ ধরে যাচাই-বাছাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তারা।

জানতে চাইলে দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ বলেন, অনেকের বিরুদ্ধেই অভিযোগ রয়েছে। আমরা ফোনে সবার সঙ্গে যোগাযোগ করছি। সামনা-সামনিও বসব। সবার সঙ্গে আলাপ-আলোচনা করে ত্যাগী ও দুর্দিনের নেতাকর্মীদের নিয়ে আমরা সুন্দর কমিটি করতে চাই। নিজের দায়িত্বপ্রাপ্ত বিভাগ প্রসঙ্গে তিনি বলেন, খুলনার ১০ জেলার মধ্যে ৬ জেলার সম্মেলন হয়েছে, পূর্ণাঙ্গ কমিটি হয়নি। কীভাবে দ্রুত এ কমিটিগুলো দিতে পারি তা নিয়ে আলোচনা হয়েছে। পরে বাকি যে ৪টার সম্মেলন হয়নি, সেগুলোর সম্মেলন আগামী দুই মাসের মধ্যেই করার চেষ্টা করব।

প্রেসিডিয়ামের আরেক সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান বলেন, যে জেলা কমিটিগুলো গঠন করা হয়েছিল তার বিরুদ্ধে কিছু অভিযোগ এসেছে। বিভাগীয় সাংগঠনিক টিম অভিযোগগুলো দেখে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবে। পরে একটা কমিটি দলীয় সভাপতির কাছে জমা দেব। এর পরেই যেখানে যেখানে সম্মেলন হয়নি সেগুলোর সম্মেলন করার কাজ শুরু করব।

জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, মেয়াদোত্তীর্ণ জেলাগুলোর সম্মেলনের কাজ আরও আগেই শুরু করার কথা ছিল। শুরুও করেছিলাম। কিন্তু করোনা মহামারীর কারণে সেই কাজ শেষ করতে পারিনি। তারপরও যেহেতু নতুন করে জীবন শুরু হয়েছে। তাই জীবন ও সুরক্ষাকে গুরুত্ব দেয়ার পাশাপাশি সতর্কতার সঙ্গে আমরা আমাদের সাংগঠনিক কাজগুলোকেও সামনে এগিয়ে নিয়ে যেতে চাই।

গত বছর কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলনের আগে তড়িঘড়ি করে ২৯টি জেলার সম্মেলন করা হয়। চলতি বছর সম্মেলন হয় মাত্র দুটি জেলার।

এসব জেলা সম্মেলন কোথায় সভাপতি-সাধারণ সম্পাদক কিংবা সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক বা সাংগঠনিক সম্পাদক বা সদস্য পদেরও নাম ঘোষণা করা হয়। অধিকাংশ জেলাই দুই নেতা, কোথায় এক নেতা, কোথায় বা তিন নেতায় চলছে।

জানা গেছে, সম্মেলন হওয়া এই জেলাগুলোর প্রস্তাবিত প্রায় প্রত্যেকটি কমিটির বিরুদ্ধেই একাধিক অভিযোগ জমা পড়েছিল। অভিযোগে দেখা গেছে, যুদ্ধাপরাধীর পরিবারের সন্তান, জামায়াত পরিবারের সদস্য, শিবির কর্মী, নিষ্ক্রিয় নেতা, মাদককারবারি ও সন্ত্রাসীদের রাখা হয়েছে। আত্মীয়করণ করা হয়েছে। দলের প্রাথমিক সদস্য নয়, অচেনা মুখের ছড়াছড়ি প্রস্তাবিত কমিটিতে। বাদ দেয়া হয়েছে দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের। দলের সভাপতি প্রধানমন্ত্রীর নির্দেশে পরে ওই কমিটিগুলো নতুন করে গঠনের কাজ শুরু হয়। সম্প্রতি খুলনা বিভাগের সাংগঠনিক টিমের বৈঠক হয়েছে। প্রতি সপ্তাহে অন্তত একটি করে জেলার নেতাদের নিয়ে বসার সিদ্ধান্ত হয়। পাশাপাশি সভায় অভিযোগগুলো নিয়ে বিস্তারিত আলোচনার পর নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ শুরু এবং জানুয়ারি থেকে সম্মেলনের কাজ শুরুর বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া সভায় চলমান করোনা সংকট এবং এই সংকটে দলের সাংগঠনিক কার্যক্রম কীভাবে গতিশীল রাখা যায় তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

জানতে চাইলে খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেন, সম্মেলন হওয়া জেলাগুলোর পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ করতে চাই। কমিটির বিরুদ্ধে আসা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগ ধরে ধরে যাচাই-বাছাই করব। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এদিকে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা আওয়ামী লীগের সম্মেলনের আগে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সম্মেলন শেষ করতে হবে। পাশাপাশি দলের সর্বশেষ কার্যনির্বাহী কমিটির বৈঠকের পর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের পরামর্শ দেন। ইতোমধ্যে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কিছু কিছু স্থানে সম্মেলন শুরু হয়েছে।

জানা গেছে, রাজশাহী বিভাগে মেয়াদোত্তীর্ণ যেসব উপজেলা আছে। ডিসেম্বরের মধ্যেই তার সম্মেলন শেষ করতে কাজ শুরু করেছেন দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা। গত ৩ নভেম্বর রাজশাহী জেলার নেতাদের নিয়ে বৈঠক করেছেন তারা। সেখানে উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদকরাও ছিলেন। ওই বৈঠকে ডিসেম্বরের মধ্যে উপজেলাগুলোর সম্মেলন করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া পাবনার দুটি উপজেলার সম্মেলনে তারিখ চূড়ান্ত হয়েছে। জানতে চাইলে আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, নেত্রীর নির্দেশনা মেনে আমরা স্বাস্থ্যবিধি মেনে দল কার্যক্রম শুরু করেছি। উপজেলা সম্মেলনগুলো করতে নেতাদের সঙ্গে নিয়মিত আলাপ-আলোচনা করছি। ইতোমধ্যে কয়েকটির তারিখও ঠিক হয়েছে। জেলার পূর্ণাঙ্গ কমিটি প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগগুলো যাচাই-বাছাই করে আমরা নভেম্বরের মধ্যেই কমিটিগুলো নেত্রীর কাছে জমা দিতে পারব বলে আশা করছি।

আওয়ামী লীগের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক বলেন, আমরা জেলার নেতাদের সঙ্গে কথা বলছি। যারা অভিযোগ দিয়েছেন তাদের কাছে কী কী প্রমাণ আছে, সেগুলোও চাচ্ছি। যাচাই-বাছাই করে সবার সঙ্গে আলাপ-আলোচনা করেই জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির খসড়া তালিকা করব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031