IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজনীতি >> লিড নিউজ >> জবাব দেওয়ার জন্য আ.লীগের কর্মীরা রাজপথেই আছে : আসাদ

জবাব দেওয়ার জন্য আ.লীগের কর্মীরা রাজপথেই আছে : আসাদ

ধূমকেতু প্রতিবেদক : বিএনপি গুজন দিয়ে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। তাদের প্রতিহত করতে রাজপথে জবাব দেওয়ার জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা রাজপথেই আছে বলে মন্তব্য করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

মঙ্গলবার (৭ জুন) বিকেল ৪টায় ঐতিহাসিক ৬ দফা দিবস ও বিএনপি কর্তৃক শেখ হাসিনাকে কটুক্তি এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী নগরীর জয় বাংলা চত্বর (বাটার মোড়) থেকে মিছিল ও পথসভায় এসব কথা বলেন তিনি।

আসাদ বলেন, বিএনপির দেশের জনগণের মাঝে গুজব সৃষ্টি করার সকল প্রচেষ্টা চালাচ্ছে। তাদের এসব প্রতিহত করার জন্য আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীরা সব সময় প্রস্তুত আছে এবং থাকবে। রাজপথে জবাব দেওয়ার জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা রাজপথেই আছে।

তিনি বলেন, পদ্মা সেতু যখন উদ্বোধনের অপেক্ষায় দিনক্ষণ গণনা শুরু হয়েছে, ঠিক তখন বিএনপি জামায়াত শিবিররা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে। এটি দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত। তারা জনগণের সাথে কখনোই থাকে না। দেশের উন্নয়নে তাদের গাত্রদাহ তৈরি হয় এবং জনগণের মাঝে গুজব সৃষ্টি করার সকল প্রচেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীরা তাদের প্রতিহত করার জন্য সব সময় প্রস্তুত আছে এবং থাকবে। রাজপথে জবাব দেওয়ার জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা রাজপথেই আছে।

পথসভা ও বিশাল বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আাসাদ। পরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান বাবু, সদস্য আলিমুল হাসান সজল, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ফারুক হোসেন ডাবলু, সদস্য শরিফুল ইসলাম, সদস্য তৌহিদ আল হোসেন তুহিন, মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সামাউন ইসলাম, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান সাগর।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা বদরুজ্জামান রবু, জেলা যুবলীগের সহ সভাপতি মাহমুদ হাসান ফয়সাল, আওয়ামী লীগ নেতা অ্যাড. আবু রায়হান মাসুদ, বড়গাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক রহমান মাসুম, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ক্রীড়া সম্পাদক মোক্তার হোসেন।

আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য আক্কাস আলী, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক কামরুল হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের সহ সম্পাদক পিংকু কুমার সাহাসহ প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31