IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজনীতি >> লিড নিউজ >> জনগণ আ.লীগের পক্ষে না থাকলে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার দেখবে : ওমর ফারুক

তানোর পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা

জনগণ আ.লীগের পক্ষে না থাকলে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার দেখবে : ওমর ফারুক

ধূমকেতু প্রতিবেদক, তানোর : আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সরকার গঠন করতে হলে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কোন বিকল্প নেই। সব ভেদাভেদ ভুলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে, কারণ আগামীর নির্বাচন হবে একটি চ্যালেন্জিং নির্বাচন, এজন্যই কে কি পেলাম আর পেলাম না সেটা নিয়ে ঘরে বসে থাকার সময় নেই। দেশের স্বার্থে স্বাধীনতা রক্ষার স্বার্থে এক হয়ে কাজ করতে হবে। কোন কারণে শেখ হাসিনা সরকার না থাকলে আবার দেশে জঙ্গি বাদ কায়েম হবে, আর এটাই বাস্তবতা। দেশে এখন মুশতাকের অনুসারীরা আওয়ামী লীগ কে ধ্বংস করতে নানা পরিকল্পনা করছেন। মহামারী করোনা ভাইরাস ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের মোড়ল দেশগুলো অর্থনীতিতে তাল মাতাল, তারাও কিভাবে এই মন্দা থেকে মুক্তি পাওয়া যায় সে চিন্তায় বিভোর। আর আমাদের সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের বর্ধিত সভার আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এমপি ওমর ফারুক চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, গ্রামীণ দরিদ্র অসহায় মানুষের জন্য প্রতি মাসে ভিজিএফ, ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভবতী ভাতা, অল্প মুল্যে দেশের প্রায় এক কোটির বেশি পরিবার কে বিশাল ভর্তুকির মাধ্যমে টিসিবির পণ্য দেওয়া, সিটি করপোরেশন ও পৌর এলাকার জন্য ওএমএসের চাউল এবং গ্রামীণ মানুষের জন্য প্রধানমন্ত্রীর খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় বিগত কয়েক বছর ধরে ১০ টাকা কেজিতে চাউল বিক্রি। অবশ্য এবার সেটাকে ১৫ টাকা কেজি ধরে প্রতিমাসে ৩০ কেজি করে চাউল কিনতে হবে। এতকিছুর পরও আপনারা যদি আওয়ামী লীগের বা শেখ হাসিনার পক্ষে না থাকেন তাহলে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার দেখবে।

শনিবার (৮ এপ্রিল) বিকেলের দিকে তানোর মুন্ডুমালা পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে উক্ত বর্ধিত সভায় মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির হোসেন আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, উপজেলা মহিলা লীগের সভানেত্রী ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, উপজেলা কৃষক লীগের সভাপতি ও প্রধান শিক্ষক রামকমল সাহা, প্রধান শিক্ষক জিল্লুর রহমান, কাউন্সিলর মোহাম্মদ আলী মুন্টু, কাউন্সিলর নাহিদ হাসান, মুনসেফ আলী, আবু রায়হান তপন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31