IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজনীতি >> আ.লীগের আদর্শের ধারক-বাহক এমপি ফারুক চৌধুরী

আ.লীগের আদর্শের ধারক-বাহক এমপি ফারুক চৌধুরী

ধূমকেতু প্রতিবেদক, তানোর : উত্তরবঙ্গের মধ্যে আলোচিত সংসদীয় আসন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী)। বর্তমানে আসনটির অভিভাবক পর পর তিন বারের সফল জনপ্রতিনিধি ও সাবেক রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক শিল্প প্রতিমন্ত্রী শহীদ পরিবারের সন্তান জাতীয় চার নেতার অন্যতম নেতা এএইচএম কামারুজ্জামান হেনার সুযোগ্য ভাগ্নে ওমর ফারুক চৌধুরীর রাজনীতি আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী। প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার হাত ধরে আওয়ামী লীগের রাজনীতিতে বিচরণ করে তানোর গোদাগাড়ীসহ জেলা আওয়ামী লীগের রাজনীতির বিপ্লব ঘটিয়েছে এমপি ওমর ফারুক চৌধুরী।

খুব অল্প সময়ের মধ্যে এমপি ওমর ফারুক চৌধুরীর রাজনীতির মাঠে প্রতিফলন দেখে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে পদ দেন। আর পরবর্তীতে ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে জেলা আওয়ামী লীগের রাজনীতির মাঠ চাঙ্গা দেখে তাকে পরপর দুইবার জেলা আওয়ামী লীগের সভাপতি ও শিল্প প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ নির্বাচনের সময় এখনো দেড় বছর খানিক বাকি থাকলেও নিজ দলের কিছু স্বার্থবাজ পদপদবী হারানো বগি নেতারা বিভিন্ন মাঠে ঘাটে এবার এমপি ওমর ফারুক চৌধুরী মনোনয়ন পাচ্ছেনা বলে অপপ্রচার চালাচ্ছেন।

যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার চারবার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে এমপি মন্ত্রী বানাচ্ছেন। আর সেখানে এমপির বিরোধিতা করতে গিয়ে স্বয়ং আওয়ামী লীগের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কিছু আওয়ামী লীগের ভিতরে ঘাপ্তি মেরে থাকা পদপদবী হারানো বগি জামাত বিএনপির এজেন্ডা বাস্তবায়ন কারী নেতারা।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খান বলেন, একসময় রাজশাহীতে বিএনপির দাপটে কোণঠাসা হয়ে ছিলো আওয়ামী লীগ। এমনকি বিএনপির বড় বড় নেতাদের ভয়ে বিড়াল হয়ে ছিলো উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। শুধু তাই না, বিএনপির আমলে রাজপথে নেমে মিছিল মিটিং সভা সমাবেশ পর্যন্ত আওয়ামী লীগ কে করতে দেয়া হয়নি একসময়। আর এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পরই জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে এমপি ওমর ফারুক চৌধুরীকে দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ নিজ দলের কিছু কতিপয় কুলাঙ্গাররা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব বিবাদ সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে।

তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না বলেন, আমাদের এমপি ওমর ফারুক চৌধুরী রাজনীতির মাঠে যা কিছুই করেন সবগুলো পরামর্শ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় করেন। উত্তরবঙ্গ আওয়ামী লীগের রাজনীতিতে তার কোন বিকল্প নাই। এমপির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা যতই ষড়যন্ত্র করছে ততই জনসাধারণের কাছে জনপ্রিয় হচ্ছে এমপি ওমর ফারুক চৌধুরী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31