IMG-LOGO

রবিবার, ২৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে’গোমস্তাপুরে ১৯ মামলার পলাতক আসামি আটকজেলা প্রশাসন সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযাননিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাভূমিমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিলপ্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর: বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানে প্রত্যাশাবদলগাছীতে পুকুরের মাছ লুটের অভিযোগ, গ্রাম পুলিশসহ গ্রেপ্তার ২খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোডাউনশারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ ভূমিমন্ত্রী মিনুবাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের নির্বাহী কমিটির সভা৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিলটঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবি হেফাজতে ইসলামেরবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশমহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১
Home >> রাজনীতি >> শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই অবহেলিতরা ভাতা পাচ্ছে : এনামুল

বাগমারায় বাসুপাড়া ইউনিয়নে সরকারের সুফলভোগীদের সাথে এমপির মতবিনিময়

শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই অবহেলিতরা ভাতা পাচ্ছে : এনামুল

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে দেশের সকল ভাতাভোগী নিয়মিত ভাতা পাচ্ছেন। আওয়ামী লীগ সরকার দেশের অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। নৌকার বিজয় হলে কারো ভাতা বন্ধ হবে না। গরীব, দুস্থ, অসহায়, প্রতিবন্ধী, বয়স্ক সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা যেন অন্যের কাছে হাত পেতে না চলে সে ক্রানে বিভিন্ন ভাতা চালু করেছে। সরকারী সেই ভাতা পাওয়ার ফলে ওই সকল অসহায় ব্যক্তিদের সমাজ কিংবা পরিবারের বোঝা হয়ে থাকতে হচ্ছে না।

আওয়ামী লীগ সরকার অসহায়দের সম্মানিত করেছেন। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষও পাচ্ছেন সুবিধা। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যারা দেশে সরকার গঠন করেছে তারা কেউ অসহায় মানুষের কথা চিন্তা করেনি। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে নৌকায় ভোট দিতে হবে সুফলভোগীদের। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বীর মুক্তিযোদ্ধা সহ অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। আ’লীগ সরকার ক্ষমতায় আছে বলেই সুফলভোগীদের অন্যের কাছে হাত পেতে চলতে হয় না। দেশের সামগ্রীক উন্নয়নের পাশাপাশি উন্নয়ন ঘটিয়েছেন অসহায় জনসাধারণের। কেউ যেন খাদ্য সমস্যায় পরিবার নিয়ে কষ্ট না পায় সে কারণে খাদ্যবান্ধব কর্মসূচী চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেজিষ্টারে সকল সুফলভোগীর নাম লেখা আছে। এই নাম কেউ কাটতে পারবে না।

মায়ের মোবাইলে মাতৃকালীন ভাতা প্রদান করা হচ্ছে। দেশবাসীর কল্যাণে কাজ করছে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতার মা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কোন একক গোষ্ঠী বা অঞ্চলের উন্নয়ন না আওয়ামী লীগ সরকার দেশ ও মানুষের কল্যাণে কাজ করছে।

শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০ টায় দ্বীপনগর কলেজ মাঠে বাসুপাড়া ইউনিয়ন পরিষদে বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় সকল সুফলভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এনামুল হক আরও বলেন, পর্যায়ক্রমে সুবিধাভোগীর তালিকা বৃদ্ধি করা হচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে কাউকে না খেয়ে থাকতে হবে না। সকল ভাতা অব্যাহত রাখার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

বাসুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, এফ, এম, আবু সুফিয়ান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ সরকার, আল-মামুন, জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার।

আরও উপস্থিত ছিলেন, সদস্য হাচেন আলী, বকুল আলী খরাদী, জাহেদুর রহিম মিঠু, চেয়ারম্যান আনোয়ার হোসেন, মোজাম্মেল হক, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল বারিক, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, যুবলীগের যুগ্ম সাধারণ সম্বপাদক শামীম মীর, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার প্রমুখ। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজার হাজার সুফলভোগী।

বাসুপাড়া ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নে সুফলভোগীর মধ্যে বয়ষ্ক ভাতা পাচ্ছে ১১৬৫ জন, বিধবা ভাতা পাচ্ছে ৪১০ জন, প্রতিবন্ধী ভাতা পাচ্ছে ৫৯৮জন, মাতৃত্বকালীন ভাতা পাচ্ছে ২৬৪জন, মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে ১৩ জন, বাসগৃহ পেয়েছে ১৬জন, ভিজিএফএর আওতায় রয়েছে ৮২৫ জন, ভিজিডির আওতায় ১৮৫ জন, টিসিবির আওতায় ১০০০ জন, খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ৯০০ জন। অনুষ্ঠানের শুরুতে বাসুপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ সরকারের আমলে বাগমারার বিভিন্ন উন্নয়ন নিয়ে ডকুমেন্টরী উপস্থাপন করা হয়। সেই সাথে গান এবং গম্ভিরা প্রদর্শন করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930