IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজনীতি >> লিড নিউজ >> দুই বছরের জন্য জাতীয় সরকারের প্রস্তাব

দুই বছরের জন্য জাতীয় সরকারের প্রস্তাব

ধূমকেতু নিউজ ডেস্ক : সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনে রাজনৈতিক সংকট থেকে উত্তরণে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এক থেকে দুই বছরের জন্য জাতীয় সরকার করার প্রস্তাব করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

তিনি বলেন, ‘আমরা জনগণের ভোটাধিকার ও দেশের অস্তিত্ব রক্ষায় শান্তিপূর্ণ আন্দোলন করছি। সেখানে পুলিশ কেন বাধা দেবে? সভা-সমাবেশ আমাদের সাংবিধানিক অধিকার। যে ইসিকে জনগণ মেনে নেয়নি তাদের নিষেধাজ্ঞায় কেন আমরা মিছিল-মিটিং বন্ধ করবো?’

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) হরতালের সমর্থনে পুরানা পল্টনে সমাবেশে এসব কথা বলেন তিনি।

নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে গণঅধিকার পরিষদ। বেলা পৌনে ১১টায় পুরানা পল্টন মোড়ের পাশের গলি থেকে মিছিল বের করতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তি শেষে মিছিল বের করে পুরানা পল্টন মোড়, বিজয়নগর পানির ট্যাংকির মোড় ঘুরে আল-রাজি কমপ্লেক্সের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে নুরুল হক নুর বলেন, ‘আমরা মিছিল বের করতে গেলে পুলিশ আমাদের বাধা দেয়। তাদের অনেকের চেহারায় অস্বস্তির ছাপ ছিল। কারণ তারা অনেকেই আমাদের পূর্ব পরিচিত, তারা আমাদের ওপর হামলা করবে কীভাবে। এক তরফা নির্বাচন করে অবৈধভাবে ক্ষমতায় থাকতে সরকার প্রশাসনকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। ভিন্নমতের রাজনীতি করলেও গ্রামে, পাড়া-মহল্লায় মানুষের মধ্যে যে সম্প্রীতি ছিল, আওয়ামী লীগ আজ সেটাও নষ্ট করে দিয়েছে।’

তিনি বলেন, ‘আজ দেশের সব প্রতিষ্ঠান ভারতের নিয়ন্ত্রণে। ভারত বাংলাদেশকে ব্যর্থ ও পঙ্গু রাষ্ট্রে পরিণত করতে বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করছে। আমাদের পরিষ্কার কথা, আমরাও নির্বাচন চাই। সে নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে।’

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগ অস্তিত্ব হারানোর আশঙ্কায় থাকলে প্রয়োজনে রাজনৈতিক সংকট থেকে উত্তরণে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এক থেকে দুই বছরের জন্য জাতীয় সরকার হতে পারে। সরকারকে সে উদ্যোগ নিতে হবে। এখনো সময় আছে, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বলবো, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে জাতীয় ঐকমত্য সৃষ্টি করুন। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের উদ্যোগ নিন।’

সরকারকে পদত্যাগে বাধ্য করতে জনগণকে রাজপথে নামার আহ্বান জানিয়ে নুর বলেন, ‘পুলিশ যতই বাধা দিক, গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে। যে যেখান থেকে পারেন সেখান থেকে কর্মসূচি দেন। সর্বদলীয় গণপ্রতিরোধ কমিটি গঠন করে এক তরফা নির্বাচন প্রতিহত করা হবে। সরকারকে বলবো, নিরস্ত্র জনগণের ওপর দমন-পীড়ন, অত্যাচার-নির্যাতন চালিয়ে মিয়ানমারের মতো সশস্ত্র আন্দোলনের দিকে ঠেলে দেবেন না।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31