IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজনীতি >> টপ নিউজ >> ‘উন্নয়ন থেকে আ.লীগ পিছিয়ে যায় না’

‘উন্নয়ন থেকে আ.লীগ পিছিয়ে যায় না’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে এমপি এনামুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচন। উক্ত নির্বাচন সফল ও স্বার্থক করার লক্ষ্যে পৌর আ’লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার বিকেল তিন টায় উপজেলার সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

মতবিনিময় সভায় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে। উন্নয়ন থেকে আওয়ামী লীগ পিছিয়ে যায় না। আ’লীগ ব্যতীত যারা ক্ষমতায় গেছে তাদের দ্বারা তেমন কোন দৃশ্যমান উন্নয়ন সংগঠিত হয় নি। ঋণের বোঝা চাপিয়ে দিয়ে তারা দায়িত্ব শেষ করেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে তাদের সেই ঋণ পরিশোধ করে উন্নয়ন কর্মকান্ডে হাত বাড়াই।

এর মূল কারণ আওয়ামী লীগ জনগণের সংগঠন। আ’লীগের দ্বারা কল্যাণ হয়নি এমন পরিবার খুঁজে পাওয়া যাবে না। আসন্ন ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে আব্দুল মালেক মন্ডল দ্বিতীয় বারের মতো মেয়র পদে নির্বাচন করছে। তাই মেয়র মালেকের বিজয় মানে আওয়ামী লীগের বিজয়। সেই দিকে লক্ষ্য রেখে এখন থেকেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটের জন্য কথা বলতে হবে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরতে হবে। এরই মধ্যে ভবানীগঞ্জ পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে। অবশিষ্ট কাজ সম্পন্ন করতে মালেকের বিজয়ের বিকল্প নেই। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে আব্দুল মালেকের বিজয় নিশ্চিত করতে হবে।

ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মরিয়ম বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, তথ্য ও গবেষণা সম্পাদক আশরাফুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, মহিলা বিষয়ক সম্পাদিকা জাহানারা বেগম, কাউন্সিলর হাচেন আলী, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কহিনুর বানু, যুব মহিলা লীগের সভাপতি শাহীনুর খাতুন, ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আহাদ আলী প্রমুখ।

উক্ত মতবিনিময় সভায় পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এমপি এনামুল হক সবাইকে শীতবস্ত্র প্রদান করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31