IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজনীতি >> ভবানীগঞ্জ ৩ ও ৭নং ওয়ার্ড আ.লীগের নির্বাচনী অফিস উদ্বোধন

ভবানীগঞ্জ ৩ ও ৭নং ওয়ার্ড আ.লীগের নির্বাচনী অফিস উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হতে চলেছে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচন। উক্ত নির্বাচন উপলক্ষে বুধবার বিকেলে ভবানীগঞ্জ পৌরসভার ৩ এবং ৭ নং ওয়ার্ডে আ’লীগের পক্ষ থেকে নির্বাচনী অফিস উদ্বোধন ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে দুই ওয়ার্ডে নির্বাচনী অফিস উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি, মেয়র আব্দুল মালেক মন্ডল। ৭ নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির আহŸায়ক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফতাব উদ্দীন আবুলের সভাপতিত্বে ব্র্যাক মোড়ে নির্বাচন অফিস উদ্বোধন ও কর্মীসভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, রাজশাহী জজ কোর্টের পিপি এ্যাড. ইব্রাহীম হোসেন, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-সভাপতি আহসান হাবিব, জাহাঙ্গীর আলম হেলাল, রিয়াজ উদ্দীন আহম্মেদ, মরিয়ম বেগম, সদস্য হাবিবুর রহমান মটর, চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, চেয়ারম্যান আসলাম আলী আসকান, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কহিনুর বানু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডল, ৭ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক আক্কাস আলী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোসলেম উদ্দীন, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, শ্রম সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য আক্তারুজ্জামান বুলবুল, জয়নাল আবেদীন, সাফিনুর নাহার, চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার, সাবেক কৃষি ও সমবায় সম্পাদক আব্দুস সালাম, গোয়ালকান্দি ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা, জেলা পরিষদ সদস্য নার্গিস বেগম, আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দীন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সম্পাদক পারভীন আক্তার প্রমুখ।

অপরদিকে, ৩ নং ওয়ার্ডের কসবা সাদিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নির্বাচন পরিচালনা কমিটির আহŸায়ক, জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ, জেলা পরিষদ সদস্য মাহমুদুর রহমান রেজা, সদস্য আব্দুল মান্নান, ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল মাস্টার, ৩ নং ওয়ার্ডের সভাপতি সাইদ আলী, সাধারণ সম্পাদক একরামুল হক প্রমুখ।

উক্ত সভায় উপজেলা, ইউনিয়ন এবং পৌর আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ১৬ জানুয়ারীর নির্বাচনে পুনরায় আব্দুল মালেক মন্ডলকে মেয়র নির্বাচিত করার লক্ষ্যে এক হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31