ধূমকেতু প্রতিবেদক : কৃষকদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর কৃষকদলের আয়োজনে বুধবার দুপুরে মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য মহানগর কৃষক দলের আহ্বায়ক ওয়াদুদ হাসান পিন্টু। প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।
বিশেষ অতিথি ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা, মতিহার থানা বিএনপির সভাপতি আনসার আলী, বোয়ালিয়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাফিকুল ইসলাম সাফিক ও জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল।
সভা সঞ্চালনা করেন, মহানগর কৃষক দলের সদস্য সচিব গোলাম সাকলাইন ইকো।
এসময় উপস্থিত ছিলেন, ১৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নওহাটা পৌর বিএনপির আহবায়ক রুহুল আমিন, সাধারণ সম্পাদক রুবেল, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জি.এম সালাম রোজ, মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান টিটু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মাহনগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনিসহ বিএনপি, কৃষকদল, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
সভা শেষে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ তাঁর পরিবারের সদস্য এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীর রোগমুক্তি ও মুসলিম উম্মাহর শান্তি এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ছেলে আরাফাত রহমান কোকো ও বিশ্বের সকল মৃত ব্যক্তির আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


