IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’
Home >> রাজনীতি >> টপ নিউজ >> ‘হাসিনা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের ওপর চাপিয়ে দিয়ে গেছেন’

‘হাসিনা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের ওপর চাপিয়ে দিয়ে গেছেন’

ধূমকেতু নিউজ ডেস্ক : গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের ওপর চাপিয়ে দিয়ে গেছেন। এই প্রজন্মের উপর চাপিয়ে দিয়ে গেছেন।

সুনামগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। শুক্রবার (২৫ জুলাই) বেলা ২টায় শহরের ট্রাফিক পয়েন্টে এ পথসভা অনুষ্ঠিত হয়।

নাহিদ ইসলাম বলেন, আমরা বলেছি, এ প্রজন্ম আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না। আপনাদের সন্তান যারা এই আন্দোলনে জীবন দিয়েছে, তাদের জন্য হলেও ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলেও তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য হলেও এই রাষ্ট্রের ফিটনেস আপনাদের তৈরি করতে হবে। এই রাষ্ট্রের মেরামত আমাদের করতে হবে। সেই রাষ্ট্র মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে। সেই রাষ্ট্রের সংস্কার সেই নতুনে বন্দোবস্তের জন্যই আমরা আপনাদের কাছে এসেছি মানুষের কাছে যাচ্ছি।

নাহিদ বলেন, সুনামগঞ্জ হাওড়কেন্দ্রিক এলাকা, নদীর পানি ও কৃষির সঙ্গে মিলেমিশে মানুষের জীবন সংগ্রাম। সুনামগঞ্জের যেকোনো উন্নয়ন করতে হলে এখানকার হাওড়কে বাঁচিয়ে তা করতে হবে। পরিবেশকে বাঁচিয়ে উন্নয়ন করতে হবে। আমাদের হাওড় আমাদের জাতীয় সম্পদ। হাওড়ের পানি এবং নদীগুলো রক্ষা করে উন্নয়ন করতে হবে। জাতীয় নাগরিক কমিটি নদী ও নাগরিকের রাজনীতি করে, কৃষকের রাজনীতি করে। সাধারণ মানুষের রাজনীতি করে। সুনামগঞ্জের হাওড় এবং নদীভিত্তিক যে সভ্যতা সেই সুনামগঞ্জ আমরা নতুন করে গড়ে তুলব।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, বিএনপিসহ রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে সরে এসেছে। আমরা তাদের ধন্যবাদ জানাই। উচ্চকক্ষে পিআরের মাধ্যমে সংস্কার বাস্তবায়ন করতে পারি। ৩ আগস্ট আমরা ঢাকায় যাচ্ছি। জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র আমরা আদায় করব।

এনসিপির সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অনিক রায়ের সঞ্চালনায় মঞ্চে উপস্থিত ছিলেন- এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সামান্তা শারমিন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, আশরাফুল আলম আরিফ, কেন্দ্রীয় সদস্য তানভীর আহমেদ চৌধুরীসহ জেলার এনসিপির নেতারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31