ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : জুলাই আগস্ট গণঅভ্যুত্থান ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য আত্মাহতি দেয়া বীরদের স্মরণে গোমস্তাপুর বিএনপির উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৯ জুলাই)রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ চিত্রাংকন প্রতিযোগিতায় রহনপুর পৌর এলাকার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৫১ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। চিত্রাংঙ্কন প্রতিযোগীতা ঘুরে দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, রহনপুর পৌরসভা ও গোমস্তাপুর উপজেলা শাখার আয়োজনে রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি । এ সময় তার সাথে ছিলেন রহনপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম,রহনপুর পৌর বিএনপি সদস্য সচিব, ইসমাইল হোসেন, বিএনপি নেতা ,রেজাউল ইসলাম বাবুল,মিজান, আসগার আলী।যুবনেতা, রবিউল ইসলাম,মনিরুল ইসলাম, ছাত্রনেতা, মুরসালিন, রাকিব,নাফিস,প্রমূখসহ গোমস্তাপুর উপজেলা শাখা ও রহনপুর পৌরসভা শাখা বিএনপি, যুবদল, ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।


