IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজনীতি >> টপ নিউজ >> চির নিন্দ্রায় চলে গেলেন বাঘার বিএনপির প্রবীণ নেতা আব্দুস সামাদ মাষ্টার

চির নিন্দ্রায় চলে গেলেন বাঘার বিএনপির প্রবীণ নেতা আব্দুস সামাদ মাষ্টার

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : বাঘা হযরত আব্দুল হামিদ দানিশ মন্দ (রহঃ) ফাজিল মাদ্রাসার ইংরেজী বিষয়ের অবসরপ্রাাপ্ত শিক্ষক ও বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ ওরফে সামাদ মাষ্টার(৭২) এর জানাযার নামাজ শেষে বাঘা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে। শুক্রবার(০৮-০৮-২০২৫) বাদ জুম্মা তার কর্মস্থলের শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। বৃহসপতিবার (০৭-০৮-২০২৫) দিবাগত ভোর সাড়ে ৪টায় উচ্চ রক্তচাপ ও বহুমুত্র রোগ জনিত কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানায়ার নামাজের আগে শোক সন্প্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মরহুমের স্নৃতি চারণ করে বক্তব্য রাখেন-জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদ,সাবেক যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জল, উপজেলা বিএনপির সিনিয়র নেতা সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন,নুরুজ্জামান খান মানিক, সাইফুল ইসলাম, আশরাফ আলী মলিন,বাবুল ইসলাম, তফিকুল ইসলাম তফি, অধ্যক্ষ আব্দুর রব,গোরস্থান কমিটির সাবেক সেক্রেটারি সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ হোসেন খান, শিক্ষক হাফিজুর রহমান প্রমুখ। বৈরি আবহাওয়া উপক্ষো করে জানাযার নামাজে আগত মুসল্লীদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন মরুহমের সহোদর ভাই শিক্ষক আব্দুল হামিদ,মেঝ ছেলে কামরুজ্জামান সেন্টু।

প্রভাষক আব্দুল হানিফের সঞ্চালনায় জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের সহোদর ভাই মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন- জেলা বিএনপির নেতা গোলাম মোস্তফা মামুন, গোরস্থান কমিটির সভাপতি খন্দকার মনোয়ারুল ইসলাম মামুন, মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আব্দুল গফুর মিঞা,উপজেলা বিএনপির নেতা মুখলেছুর রহমান,আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন বিএনপির নেতা এ্যাড. ফিরোজ আহমেদ রঞ্জুসহ রাজনৈতিক,সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ ,শিক্ষক শিক্ষার্থী ও এলাকার শ্রেনী পেশার মানুষ।

আব্দুস সামাদ মাষ্টার- বাঘা পৌরসভার উত্তর মিলিক বাঘা গ্রামের মরহুম আনসার-রোকেয়া দম্পতির চার ছেলে ও দুই মেয়ের মধ্য আব্দুস সামাদ বড় ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ছেলে ও ১ মেয়ে সহ বহু গ্রনগ্রাহি রেখে গেছেন।

১৯৭৬ সালের ১ ফেব্রুয়ারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করেন এবং ২০১৩ সালের ২৬ ডিসেম্বর কর্মস্থল থেকে অবসর গ্রহন করেন। মরহুমের জীবদ্দশায় রাজনৈতিক,সামাজিক কর্মকান্ডে সকলের ভালোবাসার প্রিয় মানুষ হিসেবে সমাদৃত ছিলেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাকালিন সময়ে অবিভক্ত চারঘাট থানার সদস্য ও বাঘা থানা বিএনপির সভাপতি ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত বাঘা গোরস্থানের সহ ভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31