IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজনীতি >> লিড নিউজ >> কাঁদলেন আড়ানী পৌর নির্বাচনের বিদ্রোহী প্রার্থী বাপ্পী

কাঁদলেন আড়ানী পৌর নির্বাচনের বিদ্রোহী প্রার্থী বাপ্পী

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বাঘা উপজেলার আড়ানী পৌর নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ দলীয় প্রার্থীকে সমর্থন দিয়ে অবশেষে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন অপর এক বিদ্রোহী মেয়র প্রার্থী রিবন আহমেদ বাপ্পী।

শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। এ সময় নেতা নিজে কাঁদেন এবং কর্মীদের কাঁদান। তবে আরেক বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র মুক্তার আলী তার অবস্থানে এখন পর্যন্ত অটল রয়েছেন।

সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে বাপ্পী তার অশ্রুসিক্ত চোখে বলেন, গত নির্বাচনে আমার বাবা প্রয়াত বাবুল হোসেনকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছিল। কিন্তু তিনি আকষ্মিক ভাবে মারা যান। এ কারণে আমি এবার দলীয় মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু আমি ছাত্রলীগ করি জন্যে আমাকে মনোনয়ন দেয়া হয়নি। দেয়া হয়েছে আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতিকে।

তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী ১৬ জানুয়ারী আড়ানী পৌর নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে প্রচার-প্রচারনা চালিয়ে আসছিলাম। তবে প্রতীক বরাদ্দের পর (২-জানুয়ারী) বিকেলে আড়ানীতে অবস্থিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসভবনের কনফারেন্স রুমে উপজেলা আওয়ামী লীগ নেতাদের ডাকে উপস্থিত হই।

এরপর দলের প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক মতাদর্শের অনুসারী হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সিদ্ধান্তের প্রতি অবিচল আস্থা ও সম্মান প্রদর্শন পূর্বক আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করার লক্ষে অত্র নির্বাচন থেকে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করছি। একই সাথে আমি আমার কর্মীদের নৌকা প্রতীকে ভোট দেয়ার আহŸান জানাচ্ছি।

এদিকে, নেতার ভারাক্রান্ত কন্ঠে প্রার্থীতা প্রত্যাহারের বক্তব্য শুনে উপস্থিত ছাত্রলীগ কর্মীরা অশ্রæসজল নয়নে উদ্বেলিত হয়ে পড়েন। অনেকেই একে অপরকে ধরে কান্নার রোলে ভেঙ্গে পড়েন।

সম্মেলন উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এপিএস সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন ও সিরাজুল ইসলাম মন্টু, আওয়ামী লীগ নেতা মাসুদ রানা তিলু, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবীর, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, পৌর যুবলীগ এর সভাপতি শাহিন আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31