IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘প্রকৃত দেশপ্রেমিক কখনো দেশ ছেড়ে পালাতে পারেনা’

‘প্রকৃত দেশপ্রেমিক কখনো দেশ ছেড়ে পালাতে পারেনা’

পবায় শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে

পবায় শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন। ছবি- ধূমকেতু নিউজ

ধূমকেতু প্রতিবেদক : যারা প্রকৃত দেশপ্রেমিক তারা কখনো দেশ ছেড়ে পালাতে পারেনা। কারণ তারা দেশ এবং দেশের মানুষকে ভালবাসে। শুধু তাইনয় নিজ সন্তানের মত দেখেন। এমনি একজন নেতা হচ্ছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তাঁকে পতিত সরকার নানাভাবে নির্য়াতন করেছে। তাঁকে বিনা কারনে সাজা দিয়ে জেলের শ্যাঁত সেঁতে ঘরে রেখেছিলো। বিনা চিকিৎসায় মারতে চেয়েছিলো। কিন্তু রাখে আল্লাহ মারেকে। তিনি এখনো জীবিত আছেন বলে উল্লেখ করেন তিনি।

শনিবার (১ নভেম্বর) বিকেলে পবার কুলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে হড়গ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি পরিবারের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথাগুলো বলেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগশ খালেদা জিয়া বলেন, আমার শুধুমাত্র দুইটি সন্তান নয। এদেশের সকল মানুষ আমার সন্তান। আমার সন্তানদের ফেলে আমি কোথাও যাবনা। এথেকেই প্রমানীত হয় কে দেশপ্রেমিক আর কে স্বার্থন্বেসী।

তিনি বলেন, বেগম জিয়া সব থেকে বেশী ত্যাগ ও হারিয়েছেন। তিনি তার একটি সন্তানকে হারিয়েছেন। আরেকটি সন্তান এখনো দেশে আসতে পারেনি। এছাড়াও একজন নারীর সবথেকে প্রিয় সম্পদ হচ্ছে স্বামী সন্তানের পওে তাঁর সংসার। সেই চল্লিশ বছরের সংসার খুনি স্বৈরাচার হাসিনা কেড়ে নিয়েছে। এসময়ে তিরি ছেলেদেও নিকট থাকতে পারতেন। কিন্তু সেটা তিনি করেননি বলে উল্লেখ করেন মিলন।

মিলন আরও বলেন, খুনি হাসিনা দেশবাসী ও তার দলের নেতাকর্মীদের রেখে বার বার দেশ ছেড়ে পালিয়েছিলো। শেষবার গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলেনর মুখে প্রান ভয়ে ভারতে পালিয়ে গিয়ে বসে আছে বলে উল্লেখ করেন তিনি। আগামী বছরের ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে অন্তরবর্তীকালীন সরকার কাজ করছে। কিন্তু একটি দল এই নির্বাচনের পরিবেশ ঘোলা করতে গভীর ষড়যন্ত্র করছে। ঐ দল নির্বাচন করার জন্য প্রতিটি সংসদীয় আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। কিন্তু ঢাকাতে বসে তারা নির্বাচন বানচালের চেষ্টা করছে।

বক্তব্য শেষে তিনি বিজয়ীদল কুলপাড়া স্পোটিং ক্লাব ও রানার-আপদল বিসমিল্লাহ অটো গ্যারেজ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

পবা উপজেলা বিএনপি’র সদস্য গোলাম নবীর সভাপতিত্বে এবং ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সদস্য ও তানোর পৌর সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, তাউজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, হড়গ্রাম ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দিন, সদস্য সচিব শাহিন রেজা সান্নান,পবা উপজেলা বিএনপির সদস্য রেজাউল আলম হাফিজ, এরশাদ আলী।

বিশেষ অতিথি ছিলেন হড়গ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বাক্কার, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইউসুফ আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপরেজিষ্টার গোলাম মুর্শেদ, যুবদল পবা উপজেলার সাবেক সদস্য মুস্তাফিজুর রহমান জিয়া ও রবিউল আওয়াল, হড়গ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রহমাতুল্লাহ, পবা উপজেলা মৎস্যজীবি দলের সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন, সমাজ সেবক শহিদুল ইসলামটিপু, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ ও হড়গ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31