IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে
Home >> রাজনীতি >> টপ নিউজ >> ‘বিএনপিকে ‘ঠ্যাক দিয়ে’ জুলাই সনদ বাস্তবায়ন’

‘বিএনপিকে ‘ঠ্যাক দিয়ে’ জুলাই সনদ বাস্তবায়ন’

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজনৈতিক বিশ্লেষক ও লেখক জাহেদ উর রহমান বলেছেন, সরকার ও সংশ্লিষ্ট উপদেষ্টা পর্যায়ে গৃহীত কিছু প্রক্রিয়া বিএনপিকে চাপ দিয়ে ‘ঠ্যাক’ করে জুলাই সনদ বাস্তবায়নের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে—যা শুধু প্রশাসনিক নয়, বরং একটি কৌশলগত রাজনৈতিক চলাফেরার অংশ বলেও উল্লেখ করেন।

রোববার (২ নভেম্বর) ডা. জাহেদ তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

জাহেদ-উর রহমান বলেন, এ ধরণের কূটকৌশল দেশের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত করতে পারে।

গণমাধ্যমে সূত্রে জানা যায়, ইতোমধ্যে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনাও শুরু করেছেন; সরকারের পক্ষ থেকে কিছু বিষয়ে দলগুলোর ‘নোট অব ডিসেন্ট’ তুলে নিতে বলা হচ্ছে এবং এমনকি জামায়াতের পিআর দাবি ও গণভোট-সংক্রান্ত কিছু ইস্যুকে সরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে—যা জাহেদের আশঙ্কা অনুযায়ী বিএনপির ওপর চাপ হিসেবে কাজ করছে।

বিএনপি গত কয়েকবার বলেছে, সনদে স্বাক্ষরের পরে কাগজের সংস্করণে কিছু দফায় পরিবর্তন এসেছে এবং কমিশনের সিদ্ধান্ত প্রণালী স্বচ্ছ হয়নি; দলটি এই প্রক্রিয়াকে ‘প্রতারণা’ হিসেবে আখ্যায়িত করেছেন।

একটি গণমাধ্যমের রিপোর্টে অনুযায়ী, নোট অব ডিসেন্ট হিসেবে রাখা বিষয়গুলো পরে আদেশের খসড়ায় প্রতিফলিত হয়নি—এতে রাজনৈতিক আস্থা ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, বিএনপির সামনে তিনটি বিকল্প রয়েছে—শর্তসাপেক্ষ গ্রহণ, সম্পূর্ণ প্রত্যাহার বা দৃঢ় প্রতিরোধ—যার প্রত্যেকটারই রাজনৈতিক ও নৈতিক ফলাফল আছে।

তিনি বলেন, যদি দলটি অনিহতভাবে চুক্তি মানে, তাহলে সামাজিক মিডিয়া ও শিক্ষিত মধ্যবিত্তের মধ্যে সুনাম হানি হবে; অন্যদিকে কঠোর অবস্থানও নির্বাচনের পূর্বে অস্থিরতা বাড়াতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31