ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী দাউদার মাহমুদ-এর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় দাউদার মাহমুদ এর পক্ষে কয়েক হাজার নেতাকর্মী তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়কে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তায়েজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, অধ্যাপক মো. খালেকুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আব্দুল মালেক।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবু, পৌর যুবদলের সদস্য সচিব আমিনুল হক, পৌর শ্রমিক দলের আহ্বায়ক ফরহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ পলাশ, আক্তারুল ইসলাম, শিপন আহসান, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন, ১২টি ইউনিয়ন ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


