IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজনীতি >> টপ নিউজ >> মহাদেবপুরে বিএনপির মনোনীত প্রার্থীরপক্ষে বিশাল নির্বাচনী কর্মী সভা

মহাদেবপুরে বিএনপির মনোনীত প্রার্থীরপক্ষে বিশাল নির্বাচনী কর্মী সভা

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুলের পক্ষে বিশাল নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় বাসস্ট্যান্ড ঘোষপাড়ার মোড়ে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।

বিএনপি মনোনীত এমপি প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে এই কর্মীসভার আয়োজন করেন উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও ধানের শীষের সমর্থকগোষ্ঠী। মহাদেবপুর উপজেলার ধানের শীষ প্রতিকের সমর্থক গোষ্ঠীর আহবায়ক উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব সেকেন্দার আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার নান্নু।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্কাস আলী, হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক মন্ডল, ভীমপুর ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র, কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ রাজু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান মৃধা টিক্কা, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান, ছাত্রদলের সদস্য সচিব রিপন মাহমুদ প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল আজিজ আফান, সাইদুর রহমান, জহুরুল ইসলাম, মোজাম্মেল হক, কৃষকদল নেতা ওয়াজেদ আলী, হারুন অর রশিদ, মতিউর রহমান, আবু হাসান বাসার, ইমরুল কায়েশ সাজুসহ কর্মী সভায় উপস্থিত প্রায় ৬ হাজার নারী পুরুষ বিএনপির মনোনীত এমপি প্রার্থী ফজলে হুদা বাবুলের পক্ষে কাজ করার জন্য হাত তুলে সম্মতি জানান।

বক্তারা বলেন, ধানের শীষ মার্কা যার, আমরা তার। তারেক রহমান বলেছেন নো রিভিউ, নো পরিবর্তন। কাজেই আপনারা যারা এখনও ষড়যন্ত্র করার চেষ্টায় আছেন তারা সতর্ক হয়ে যান। বিএনপি আগেও একত্রিত ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও একজোট থাকবে উল্লেখ করে বক্তারা বলেন, নমিনেশন চেয়ে না পেয়ে বিগত দিনে যারা আন্দোলন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা করেছেন তাদের প্রতি অনুরোধ রইল, রাগ ও অভিমান বাদ দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার। তারা আরো বলেন, আপনারা যারা ভাবছেন আরও কিছু দিন দেখবো, যারা ধানের শীষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, অভিমান করে দূরে সরে আছেন তারা অতিদ্রুতই ধানের শীষের পক্ষে কাজ করতে শুরু করেন। কর্মীসভায় তাদের প্রতি বিশেষ ভাবে আবান জানান তারা।

এদিকে প্রধান অতিথি তার বক্তব্য শুরুর আগে তারেক রহমানের অডিও ক্লিপ উপস্থিত নেতাকর্মীদের শোনান। সেখানে দলের সিদ্ধান্তকে মেনে নিয়ে ধানের শীষের মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়ে কাজ করার কথা শোনা যায়। বক্তারা আরও বলেন, যারা বদলগাছীর সাথে মহাদেবপুরের বৈষম্য তৈরি করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্য বলি আমারা বিগত দিনে বদলগাছীতে ধানের শিষ প্রতিকে বেশি ভোট পেয়েছি। কাজেই আপনারা কোনো বৈষম্য সৃষ্টি করবেন না।

বদলগাছী-মহাদেবপুর ভাই ভাই, ধানের শিষে ভোট চাই। উল্লেখ্য, নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে বিএনপির পক্ষ থেকে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুলকে প্রাথমিক ভাবে মনোনীত করা হয়েছে। এই আসন থেকে মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল ইসলাম বুলেট এবং সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি দল থেকে মনোনয়ন চেয়েছিলেন। তারা দুইজন দলের মনোনয়ন না পাওয়ার কারণে একের পক্ষ থেকে বিক্ষোভ, মানববন্ধন, সড়ক অবরোধ ও মশাল মিছিল করে আসছিল তাদের কর্মী সমর্থকেরা। এদিন এই প্রথম ফজলে হুদা বাবুলের পক্ষে বিশাল কর্মী সভার আয়োজন করা হয়।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31